প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে – বর্ণমালা টেলিভিশন

প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ November, ২০২৬ | ৭:০১ 2 ভিউ

বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক বর্তমানে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ উপলক্ষে মন্ত্রণালয় এই সম্মেলনের আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের অংশীদারত্ব, বিশেষ করে বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্পপার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনসহ ওই খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মিলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চান তুরস্কের প্রেসিডেন্ট। দুই নেতার বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের প্রতি তুরস্কের ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে।

হুমায়ুন কবির আরও বলেন, বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট অল্প কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সে বিবেচনায় সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্যস্ত সূচি থেকে সময় বের করার মধ্য দিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের পাশাপাশি দেশটির নেতৃত্বের প্রতিও তাঁর গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর এ সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। এছাড়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে আন্তর্জাতিক সমর্থন কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। এই আলোচনাকে প্রতিমন্ত্রী অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর ‘প্রিয় ভাই’ হিসেবে উল্লেখ করেছেন। তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য উদ্ধৃত করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা হওয়ার পাশাপাশি আপনি আমার প্রিয় ভাই এবং এমন একজন নেতা, যাঁর সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’

তুরস্কের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সব ধরনের সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করে জানাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি