আরও খবর
পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ
চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নুর নাহারের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে ছাত্রদল নেতার গুলিতে চিকিৎসাধীন যুবদলকর্মীর মৃত্যু, বাঁচানো গেল না পা কেটেও
বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ
lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের
জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস
প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি
সরকার যদি জনগণের মত অগ্রাহ্য করে, তা চরম মূল্যে দেবে: শফিকুর রহমান
জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে কেবল অপমানিতই হতে হবে না, এর জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলের লংমার্চের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
শফিকুর রহমান বলেন, 'জনগণের রায় ও ভোটের প্রতি সম্মান দেখালে সরকার সম্মানিত হবে।' তিনি জানান, তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ। ১১ দলের এই তৃতীয় লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, তাদের দাবি স্পষ্ট এবং গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় বাস্তবায়ন করা হলে বাকি ছয় দফা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। তিনি আরও বলেন, 'ইনশা আল্লাহ জনগণের এই দাবি আদায় হবে। দাবি আদায় করেই তাঁরা ঘরে ফিরবেন।' পথসভা শেষে লংমার্চের বহর পদ্মা সেতু পাড়ি দিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়।
এর আগে শনিবার সকাল পৌনে নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে ঢাকা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শফিকুর রহমান। সেখানে তিনি পানি ঘোলা না করে জনগণের প্রতি সম্মান দেখিয়ে রায় মেনে নেওয়ার আহ্বান জানান। সকাল সাড়ে আটটার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। প্রায় ৪২৫ কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথ ১৯টি জেলা অতিক্রম করবে এবং পথে একাধিক পথসভার আয়োজন রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]