চট্টগ্রামে ছাত্রদল নেতার গুলিতে চিকিৎসাধীন যুবদলকর্মীর মৃত্যু, বাঁচানো গেল না পা কেটেও – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ October, ২০২৬
৭:৫০ am
11 ভিউ

আরও খবর

চট্টগ্রামে ছাত্রদল নেতার গুলিতে চিকিৎসাধীন যুবদলকর্মীর মৃত্যু, বাঁচানো গেল না পা কেটেও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ October, ২০২৬ | ৭:৫০ 11 ভিউ
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় গুলিতে আহত যুবদলকর্মী আবু ইউসুফ জীবন (২৭) মারা গেছেন।   আজ ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   পরিবারের অভিযোগ, ছাত্রদল নেতা ইকরাম বাবু ও তার সহযোগীরা জীবনকে গুলি করেছেন।   পুলিশ জানিয়েছে, তার মৃত্যুর পর এ ঘটনায় করা মামলাটি হত্যা মামলায় রূপ নেবে।   জীবন চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। গত মঙ্গলবার রাতে ওই এলাকার ২ নম্বর সড়কে তার ওপর হামলা হয় এবং তাকে গুলি করা হয়। এতে তার ডান পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে হাসপাতালে অস্ত্রোপচারের সময় পা কেটে বাদ দিতে হয়।   চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, মঙ্গলবার রাতে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় জীবনকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন বুধবার তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময় ডান পা কেটে বাদ দিতে হয়েছিল।   বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “পায়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জীবনের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছিল। বৃহস্পতিবার সকালে চমেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।”   ওসি আরও জানান, বুধবার জীবনের মা বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। মামলায় চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। জীবনের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।   জীবনের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বায়েজিদ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকরাম বাবু ও তার সহযোগীরা হামলায় জড়িত। ইকরাম বাবু চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলের অনুসারী হিসেবে পরিচিত।   হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর আগে একটি ভিডিও বক্তব্যে জীবন ইকরাম বাবু ও আরমান নামের দুজনের বিরুদ্ধে হামলা ও গুলি চালানোর সরাসরি অভিযোগ করেন। ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।   স্থানীয় সূত্র ও পরিবারের ভাষ্য অনুযায়ী, জীবন আগে যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েলের অনুসারী ছিলেন। সম্প্রতি তিনি জুয়েলের পক্ষ ছেড়ে নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান শিমুলের বলয়ে যোগ দেন। এরপর জুয়েলের অনুসারীদের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়।   রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই তার ওপর হামলা হয়েছে বলে দাবি করেছে পরিবার।   তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন জিল্লুর রহমান জুয়েল। তার বক্তব্য, আহত জীবন ও হামলাকারীরা একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে ব্যক্তিগত বিরোধের কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে।   পুলিশ জানিয়েছে, রাজনৈতিক কোন্দলের পাশাপাশি মেহেদী নামের এক যুবকের সঙ্গে জীবনের আগে কোনো বিরোধ ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।   ঘটনার প্রকৃত কারণ এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার চট্টগ্রাম বন্দরে ২১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৫০০ কোটি টাকার পাকিস্তানি তামাক আটক চট্টগ্রামে ছাত্রদল নেতার গুলিতে চিকিৎসাধীন যুবদলকর্মীর মৃত্যু, বাঁচানো গেল না পা কেটেও মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে চোখ উপড়ে হত্যা ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না’, ভবিষ্যদ্বাণী দিলেন সালাহউদ্দিন আহমদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে মির্জা ফয়সলের ‘অলৌকিক বিজয়’ রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপে বিপর্যস্ত ৬৯ শতাংশ পরিবার আমার দেশ-এর প্রোপাগান্ডা, তুরাগ থেকে বিমানসেনার লাশ উদ্ধার, বাহিনীতে র নাকি টিটিপির তৎপরতা: প্রশ্ন অনেক ইসরায়েল নির্বাচনে ভোট চুরির অভিযোগ আনল নেতানিয়াহুর দল বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের ৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা ২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা