প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা – বর্ণমালা টেলিভিশন

প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ October, ২০২৬ | ৮:৩৪ 65 ভিউ
২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মনে তাঁর দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা তৈরি হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আন্দোলনের নামে যারা বিভ্রান্ত হয়েছেন, তাঁরাও এই দেশের নাগরিক। তাঁদের প্রতি রাগ নয়, বরং করুণা করা যায়। সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন,
‘প্রতিশোধ নেওয়া তো আমাদের চরিত্র নয়! আমরা ২০০৯ সালে সরকারে এসেও কোনো প্রতিশোধের দিকে যাইনি। যারা আন্দোলনের নামে বিভ্রান্ত হয়েছে, তারাও তো এই দেশেরই নাগরিক। এদের ওপর রাগ নয়, করুণা করা যায়। আল্লাহ তাদের হেদায়েত দিক, যেন নিজেদের ভুল বুঝতে পারে। আমি তো সবার জন্যই রাজনীতি করি—আমার পক্ষে থাক বা বিপক্ষে।’
  শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের প্রচারণাও চলছে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত বিভিন্ন পক্ষের অনলাইন প্রচারণায় শেখ হাসিনা দেশে ফিরলে কাউকে বাঁচতে দেওয়া হবে না—এমন বক্তব্য ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। চায়ের দোকানের সাধারণ আলোচনা থেকে শুরু করে চিত্রনায়িকা বাঁধনের বক্তব্যেও একই ধরনের আশঙ্কার কথা উঠে আসছে। এসব বক্তব্য ও প্রচারণা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সমাজের একটি অংশের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করছে।   তবে শেখ হাসিনার বক্তব্যে সেই আশঙ্কার বিপরীতে প্রতিশোধ না নেওয়ার অবস্থানই উঠে এসেছে। তিনি স্পষ্ট করেছেন, রাজনৈতিক অবস্থান কিংবা আন্দোলনে অংশগ্রহণের কারণে কাউকে ব্যক্তিগত শত্রু হিসেবে দেখেন না। তাঁর মতে, রাজনৈতিকভাবে তাঁর পক্ষে কিংবা বিপক্ষে—সব নাগরিকের জন্যই তিনি রাজনীতি করেন।   এ প্রসঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার পর শেখ হাসিনার দেশে ফেরার ইতিহাসও সামনে আসে। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালে দেশে ফিরে তিনি পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তাঁর দেশে ফেরার পর প্রতিশোধের পথ বেছে না নিয়ে হত্যাকাণ্ডের বিচার রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করার উদ্যোগের বিষয়টি তাঁর বর্তমান বক্তব্যের সঙ্গে তুলনীয়। শিক্ষার্থীদের আশ্বস্ত করতে শেখ হাসিনার বক্তব্যের মূল বার্তা হলো,
রাজনৈতিক মতপার্থক্য কিংবা আন্দোলনে অংশগ্রহণের কারণে প্রতিশোধ নেওয়া তাঁর রাজনীতির আদর্শ নয়। বরং তাঁর পক্ষে কিংবা বিপক্ষে—সবাইকে দেশের নাগরিক হিসেবে বিবেচনা করার কথাই পুনর্ব্যক্ত করেছেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের