ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল – বর্ণমালা টেলিভিশন

ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ October, ২০২৬ | ৮:১৫ 51 ভিউ

টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার রাতে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সাপ কামড়ানোর পর সেই সাপটি জীবন্ত ধরে হাসপাতালে নিয়ে এসেছেন আবদুল কাদের নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তি। চিকিৎসকেরা জানিয়েছেন, সাপটি বিষধর নয়, তবে সতর্কতার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামের বাসিন্দা আবদুল কাদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আঙ্গারগাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁকে সাপটি ছোবল দেয়। তিনি মুঠোফোনের আলো জ্বালিয়ে সাপটিকে খুঁজে বের করেন এবং স্থানীয়দের সহায়তায় একটি প্লাস্টিকের বস্তায় ভরে ফেলেন। আঙ্গারগাড়া এলাকাটি সখীপুরের কাছাকাছি হওয়ায় তিনি দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আবদুল কাদের জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে পৌঁছান। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সাপ দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরবর্তীতে রোগীর স্বজনেরা একজন সাপুড়ে ডেকে আনলে তিনি এসে সাপটি নিয়ে যান।

চিকিৎসক সেলিম কবির বলেন, ‘লোকটির সাহস দেখে অবাক হয়েছি। তিনি জ্যান্ত সাপ ধরে হাসপাতালে নিয়ে এসেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, সাপটি বিষধর নয়। তাই তাঁর শরীরে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি। তবে পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউকে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হাসপাতালে আসা উচিত। সাপ ধরতে যাওয়া আরও বিপজ্জনক। এতে হিতে বিপরীত হতে পারে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান