বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ – বর্ণমালা টেলিভিশন

বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ October, ২০২৬ | ৮:১১ 100 ভিউ

-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির এমপি নুরুল ইসলাম নুরুল ও তার লোকজনের বিরুদ্ধে দুটি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

কাজের ঠিকাদার ও তাহিরপুরের বাদাঘাটের বাসিন্দা শফিকুল ইসলাম এ বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন। বুধবার একই অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়েও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন এমপি নুরুল ইসলাম। ঠিকাদার শফিক অভিযোগে নুরুল ইসলাম নুরুল ও তার লোকজনের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, হয়রানি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি উন্নয়নকাজে বাধা প্রদানের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। জানা গেছে, ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার শফিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিরখলা-১ সেতু ও সালামপুর সেতুর নির্মাণকাজ করছেন। ৮৭ কোটি টাকার এ কাজ সম্প্রতি কয়েকবার বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেন ঠিকাদার। অভিযোগের দিনই বিকেলে ওই এলাকা দিয়ে ফিরছিলেন এমপি নুরুল ইসলাম। সালামপুর সেতুর নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তুলে তিনি তা বন্ধ রাখতে বলেন। ওই সময় তার লোকজন কয়েকজন শ্রমিককে মারধর করেন বলে অভিযোগ ওঠে। মারধরে আহত হন নির্মাণকাজে ব্যবহৃত রোলারের চালক মনির, পে-লোডার চালক কবির আহমদ ও সাইট ঠিকাদার হোসেন আহমদ। অভিযোগে ঠিকাদার শফিক উল্লেখ করেন, সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল ও তার লোকজন বিভিন্ন সময়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা প্রদান না করায় তারা বিভিন্ন ব্যক্তি ও মাধ্যমের মাধ্যমে ক্রমাগত চাপ সৃষ্টি করছেন, নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। ঠিকাদার আরও উল্লেখ করেন, গত ১৭ই সেপ্টেম্বর সুনামগঞ্জ সার্কিট হাউসের সামনের সড়কে ছাত্রলীগের একটি মিছিলের ঘটনায় ১৮ই সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। সেই মামলায় তাকে ৫১ নম্বর আসামি করা হয়েছে। গত বছরের ২৮শে মার্চ জামালগঞ্জ থানার বেহেলী ইউনিয়নের করালজান বিল গ্রুপ (খ) জলমহালের অন্তর্গত কাবিলার বিলের মাছ চুরির ঘটনায় দায়ের করা মামলায়ও তাকে ১৩ নম্বর আসামি করা হয়। তার সিলেটের বাসায় পুলিশও পাঠানো হয়। গত ২০শে অক্টোবর দুই দফা মুক্তিরখলা-১ সেতুর নির্মাণকাজে বাধা প্রদান করে কাজ বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ গত মঙ্গলবার অভিযোগের দিন সালামপুর সেতুর কাজ বন্ধ করে দেন বলে জানান শফিকুল ইসলাম। তিনি জানান, গত ২০শে অক্টোবর সুনামগঞ্জ পৌর যুবদলের এক নেতা তাকে ফোন করে এমপি সাহেবের সঙ্গে দেখা করে বিষয়টি সমাধান করার জন্য চাপ দেন। এর আগে ৫ই অক্টোবর জেলা যুবদলের এক নেতা ফোন করে হুমকি প্রদান করেন। অভিযোগ বিষয়ে এমপি নুরুল ইসলাম নুরুল বলেন, ‘ঠিকাদার শফিককে আমি ব্যক্তিগতভাবে চিনি না। মঙ্গলবার একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে এলাকার লোকজন সালামপুর সেতুর গার্ডওয়াল নির্মাণে অনিয়মের বিষয়টি দেখান। তা দেখার পর নির্বাহী প্রকৌশলীকে নিয়ে বুধবার সরেজমিন সেখানে যাওয়ার কথা। কাজ বন্ধ কিংবা চাঁদা দাবির বিষয়টি অবান্তর। তাকে প্রমাণ করতে হবে কে চাঁদা দাবি ও হুমকি দিয়েছে।’ বুধবার দুপুরে আবারও সালামপুর সেতু পরিদর্শন করেন এমপি নুরুল ইসলাম। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, গতকাল একটি খেলা থেকে ফেরার পথে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সেতুর কাজ দেখেন। এলাকার লোকজন কাজে অনিয়ম ও ধীরগতির কারণে কষ্টের মধ্যে আছেন। তিনি বলেন, ‘কাজ নিয়ে কথা বলায় আমার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করা হয়েছে। মূলত লুটপাট ঢাকতে এসব করা হচ্ছে। উন্নয়ন কাজ নিয়ে চাঁদা চাওয়া তো দূরের কথা কাউকে ধমকও দেইনি।’ ঠিকাদারকে পুলিশ দিয়ে হয়রানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা হলে পুলিশ তার কাজ করবে। আমি কেন হয়রানি করবো।’ এ সময় উপস্থিত সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, কাজে অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি কাজে ধীরগতি হচ্ছে উল্লেখ করে বলেন, আমরা চাপ দিচ্ছি যাতে ঠিক সময় কাজটা শেষ হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন