নিউজ ডেক্স
আরও খবর
সন্ধ্যার পর পদ্মা সেতু ও মাওয়া ঘাটে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি
গরুর মাংস ভুনা রেসিপি: নরম ও মসলাদার ভুনা রান্নার সহজ নিয়ম
মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে
ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল
বছরে ১ লাখ কর্মী নেওয়ার দাবি প্রত্যাখ্যান টোকিওর, ইউনূস সরকারের পিআর স্টান্টের দায় মেটাচ্ছে বিএনপি সরকার
ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ
মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও শিশুকন্যাকে হত্যা
সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে মাটি কাটার সময় গ্রেনেডসদৃশ বস্তুসহ ধাতব দুটি বাক্স উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে ‘East Pakistan Police Tangail’ লেখা একটি নেমপ্লেট পাওয়া গেছে।
আজ ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার উপজেলার কচুয়া থলচালা (টুংগিরচালা) এলাকায় মাটি কাটার সময় শ্রমিকেরা বাক্স দুটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটির গভীর থেকে ভারী ধাতব বাক্স দুটি বেরিয়ে আসে। সেগুলো পরীক্ষা করে স্থানীয়রা গ্রেনেডসদৃশ বস্তু ও পুরোনো নেমপ্লেট দেখতে পান। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে।
বাক্স দুটি কত দিনের পুরোনো, সেগুলোর ভেতরে বিস্ফোরক রয়েছে কি না এবং নেমপ্লেটটির সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তান পুলিশের কোনো স্থাপনা বা সরঞ্জামের সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে বস্তুগুলো মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে বিশেষজ্ঞদের পরীক্ষা প্রয়োজন।
বিস্ফোরক থাকার আশঙ্কায় বোমা নিষ্ক্রিয়কারী দলের সহায়তা চাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]