নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রাম বন্দরে ২১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৫০০ কোটি টাকার পাকিস্তানি তামাক আটক
ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না’, ভবিষ্যদ্বাণী দিলেন সালাহউদ্দিন আহমদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে মির্জা ফয়সলের ‘অলৌকিক বিজয়’
অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপে বিপর্যস্ত ৬৯ শতাংশ পরিবার
আমার দেশ-এর প্রোপাগান্ডা, তুরাগ থেকে বিমানসেনার লাশ উদ্ধার, বাহিনীতে র নাকি টিটিপির তৎপরতা: প্রশ্ন অনেক
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প
জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য
সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে মাটি কাটার সময় গ্রেনেডসদৃশ বস্তুসহ ধাতব দুটি বাক্স উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে ‘East Pakistan Police Tangail’ লেখা একটি নেমপ্লেট পাওয়া গেছে।
আজ ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার উপজেলার কচুয়া থলচালা (টুংগিরচালা) এলাকায় মাটি কাটার সময় শ্রমিকেরা বাক্স দুটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটির গভীর থেকে ভারী ধাতব বাক্স দুটি বেরিয়ে আসে। সেগুলো পরীক্ষা করে স্থানীয়রা গ্রেনেডসদৃশ বস্তু ও পুরোনো নেমপ্লেট দেখতে পান। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে।
বাক্স দুটি কত দিনের পুরোনো, সেগুলোর ভেতরে বিস্ফোরক রয়েছে কি না এবং নেমপ্লেটটির সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তান পুলিশের কোনো স্থাপনা বা সরঞ্জামের সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে বস্তুগুলো মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে বিশেষজ্ঞদের পরীক্ষা প্রয়োজন।
বিস্ফোরক থাকার আশঙ্কায় বোমা নিষ্ক্রিয়কারী দলের সহায়তা চাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]