পরকীয়া-যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন দুদকের শীর্ষ কর্তারা – বর্ণমালা টেলিভিশন

পরকীয়া-যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন দুদকের শীর্ষ কর্তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ October, ২০২৬ | ৭:৪৫ 12 ভিউ
দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব যে সংস্থার, সেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক কর্মকর্তা ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত সম্পর্ক, পরকীয়া এবং যৌন হয়রানির অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের বেশির ভাগই সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্ত্রীদের পক্ষ থেকে তোলা হয়েছে বলেও জানা গেছে। অভিযোগগুলোর বিষয়ে কার্যকর তদন্ত ও জবাবদিহি নিশ্চিত না করার কারনে দুদকের পরকীয়ার ও যৌন হয়রানির সংখ্যাও বাড়ছে বলেন মনে করেন অনেকে কর্মকর্তা।

দুদক সচিবকে ঘিরে অভিযোগ

দুদক সচিব সাইদুর রহমান খানকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত অভিযোগ সামনে এসেছে। অভিযোগ রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সংরক্ষিত মহিলা আসনের এমপি মেহেরুন নেসা মেহেরীনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কথোপকথনের বেশকিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ায় ইতিমধ্যে আলোচনায় আছেন দুদক সচিব। পাশাপাশি বিভিন্ন রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যাওয়ার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা। এসব বিষয়কে কেন্দ্র করে তাদের পারিবারিক জীবনে বিরোধ তৈরি হয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে সচিব সাইদুর রহমান খানের স্ত্রী দুদুকে অনানুষ্ঠানিকভাবে অভিযোগ দিলেও সে বিষয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংস্থাটি।

সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ শহীদুজ্জামানের বিরুদ্ধেও এক নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ করেছিলো। এখনো দুদকের অনেক কক্ষেই যৌন হয়রানির উদাহরন হিসেবে এই ঘটনা নিয়ে আলোচনা হয় অনেক কর্মকর্তাদের মাঝে। সে সময় সেই নারী কর্মকর্তা দুদকের এ বিষয়ে অভিযোগ দিলেও কোন পদক্ষেপ নেয়নি দুদক। অভিযোগ আছে শহীদুজ্জামান তার প্রভাব খাটিয়ে দুদুকে এ এই ঘটনাটি ধামাচাপা দেয়।

উপপরিচালকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

২০১৫ সালে ২০শে অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর খিলগাঁও থানায় মামলা করেন তারই স্ত্রী। অভিযোগ ছিল বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়ার কারনে সালাউদ্দিন তার কলহ সৃষ্টি করেছিলেন। এই কলহকার কারণে সালাউদ্দিন নিয়মিত তার স্ত্রীকে প্রহার করতেন। নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেলে তার স্ত্রী এ নিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়। পরে জামিনে বেরিয়ে আসে মোহাম্মদ সালাউদ্দিন।

সাবেক পরিচালককে ঘিরে পারিবারিক অভিযোগ

দুদকের সাবেক পরিচালক খান মিজানের বিরুদ্ধেও পারিবারিক সম্পর্কসংক্রান্ত অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তার স্ত্রী তার বিরুদ্ধে নিজের বোনের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলেছিলেন এবং বিষয়টি অনানুষ্ঠানিকভাবে দুদককে জানিয়েছিলেন। তবে তৎকালীন কমিশন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তবে স্ত্রীর পরকীয়ার অভিযোগের বিষয়ে খান মিজানের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়া হলেও কিছুদিন পর হাতে নাতে ঘুষ নেওয়ার অভিযোগে বরখাস্ত হন তিনি।

বর্তমান মহাপরিচালককে ঘিরে অভিযোগ

দুদকের বর্তমান মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের বিরুদ্ধে তার স্ত্রী নাজনীন সুলতানা দুদকের উপপরিচালক শারিকা ইসলামের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ করেছেন। এছাড়াও অফিসের ভেতরে তাঁদের আচরণ নিয়ে সহকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনাও রয়েছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোন তদন্তের কার্যক্রমই গ্রহণ করেনি দুদক। এছাড়া দুদকে আরো অনেক পরকীয়া ও যৌন হয়রানির ঘটনা কর্মকর্তাদের মুখে মুখে থাকলেও সঠিক প্রমাণ ও অভিযোগের অভাবে বাইরে আসেনি। তাই দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা ব্যক্তিগত ও পেশাগত অসদাচরণের অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত, প্রমাণভিত্তিক সিদ্ধান্ত এবং যথাযথ জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন দুদকের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরা। তারা মনে করেন কোনো অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন ও চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেমন উচিত তেমনি অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার ও মর্যাদাও রক্ষা করা উচিৎ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ এম্বাপ্পের ওপর ক্ষোভের কারণ চীনারা জিজ্ঞেস করেও জানে না বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। সন্ধ্যার পর পদ্মা সেতু ও মাওয়া ঘাটে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি বিশ্বব্যাংক: বছর শেষে জ্বালানির দাম ৩২%, খাদ্যপণ্যে ১০% আর পণ্যমূল্য গড়ে ২৩% বাড়বে অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি খোলার গ্রাহকও গরুর মাংস ভুনা রেসিপি: নরম ও মসলাদার ভুনা রান্নার সহজ নিয়ম মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নুর নাহারের মরদেহ উদ্ধার দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা বছরে ১ লাখ কর্মী নেওয়ার দাবি প্রত্যাখ্যান টোকিওর, ইউনূস সরকারের পিআর স্টান্টের দায় মেটাচ্ছে বিএনপি সরকার পরকীয়া-যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন দুদকের শীর্ষ কর্তারা ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও শিশুকন্যাকে হত্যা অনিয়মের অভিযোগে শনিবার জামায়াতের বিক্ষোভের ডাক সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার