পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫ – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ October, ২০২৬ | ৫:১১ 81 ভিউ
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে চারজন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় বোমা হামলায় সেনাবাহিনীর এক মেজরও নিহত হন। খবর দ্য ডনের সোমবার (১৯ অক্টোবর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, গোয়াদর জেলার শাদি কৌর ও পাসনি এবং কালাত জেলার জাট্টাকাবাদ এলাকায় সশস্ত্র গোষ্ঠী ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর একাধিক আস্তানায় অবস্থানের তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। পাকিস্তান সরকার বেলুচিস্তানভিত্তিক কয়েকটি গোষ্ঠীকে ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে অভিহিত করে। দেশটির দাবি, পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের ভূমিকা তুলে ধরতেই এই নাম ব্যবহার করা হয়। আইএসপিআরের তথ্যমতে, গত ১৮ অক্টোবর প্রথম অভিযানটি চালানো হয় কালাত জেলার জাট্টাকাবাদ এলাকায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চারজন সন্ত্রাসী নিহত হন। অভিযানস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। অন্যদিকে, গোয়াদর জেলার শাদি কৌর ও পাসনি এলাকায় দ্বিতীয় দফায় একাধিক তল্লাশি ও অভিযান চালানো হয়। দ্বিতীয় অভিযানে নেতৃত্ব দেওয়ার সময় পেতে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ হারান ৩৪ বছর বয়সি মেজর ওয়াজাহাত ওয়াহিদ। তার বাড়ি পাকিস্তানের লাহোরে। আইএসপিআর জানায়, ঘটনাস্থলে পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিনি নিহত হন। সামরিক বাহিনী আরও জানায়, ওই এলাকায় অন্য কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে। বিবৃতিতে বলা হয়, জাতীয় কর্মপরিকল্পনার আওতায় কেন্দ্রীয় সর্বোচ্চ কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির অধীনে সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো প্রতিশ্রুতিবদ্ধ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ