সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির – বর্ণমালা টেলিভিশন

সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ | ৫:৫৬ 71 ভিউ
সাংবাদিকতার কারণে একাত্তর টেলিভিশনের সাংবাদিক ফারজানা রূপা ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে আনা অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ ৫ই অক্টোবর, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, সাংবাদিকদের অপছন্দনীয় মতামত কিংবা রাজনৈতিক দলের সঙ্গে তাদের কথিত সম্পর্কের কারণে লক্ষ্যবস্তু করা উচিত নয়। অ্যামনেস্টি বলেছে, মতপ্রকাশের স্বাধীনতার আওতায় এমন তথ্যও পড়ে, যা কারো কাছে আপত্তিকর, বিস্ময়কর বা অস্বস্তিকর মনে হতে পারে। অধিকারভিত্তিক সমাজে সুস্থ জনপরিসর নিশ্চিত করতে এ অধিকারের প্রতি সম্মান জরুরি। সংস্থাটির পোস্টে বলা হয়, ফারজানা রূপা একাত্তর টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং মোজাম্মেল হক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গত ৭ই মার্চ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ২০১৩ সালের মে মাসে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সংবাদ প্রচারের সঙ্গে সম্পর্কিত বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের উল্লেখ করে অ্যামনেস্টি। ওই প্রতিবেদনে বলা হয়, প্রসিকিউশনের অভিযোগ ছিল, একাত্তর টেলিভিশনে ‘বিভ্রান্তিকর’ একটি প্রতিবেদন প্রচার করা হয়েছিল। এতে শাপলা চত্বরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি—এমন ধারণা তৈরি করে প্রকৃত মৃত্যুর সংখ্যা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। তবে শাপলা চত্বরের ওই অভিযানে নিহতের সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। ফলে ওই ঘটনার সংবাদ পরিবেশন এবং সে সময়কার বিভিন্ন প্রতিবেদন নিয়ে এখনো ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্মৃতি সিং বলেন, সাংবাদিকদের এমন মতামতের জন্য লক্ষ্যবস্তু করা উচিত নয়, যা কারো কাছে অপছন্দনীয়। একইভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সাংবাদিকদের কথিত সম্পৃক্ততার কারণেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়। সংস্থাটি বলেছে, সাংবাদিকতার সঙ্গে সম্পর্কিত অভিযোগগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার আহ্বান জানিয়েছে তারা। অ্যামনেস্টির এই অবস্থান এমন সময়ে এলো, যখন ফারজানা রূপা ও মোজাম্মেল হক বাবু শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের মুখোমুখি। এর আগে অ্যামনেস্টিসহ আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম স্বাধীনতা নিয়ে কাজ করা পাঁচটি সংগঠনও সাংবাদিকতার কারণে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ না আনার আহ্বান জানিয়েছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট