‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২১ September, ২০২৬
৫:২৩ am
87 ভিউ

‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ September, ২০২৬ | ৫:২৩ 87 ভিউ
অবৈধ ও ফরমায়েশি বিচারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশব্যাপী পালিত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। একই সঙ্গে কর্মসূচিতে সংহতি ও সহযোগিতা জানানোয় দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। রোববার আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বলে যুবলীগের পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনটির দাবি, মানুষের অংশগ্রহণ ও সমর্থন দেশে বিরাজমান ক্ষোভ, প্রতিবাদ এবং ন্যায়বিচারের প্রত্যাশার বহিঃপ্রকাশ। এর আগে গত ১৬ সেপ্টেম্বর যুবলীগের পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি সফল করতে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছিল। যুবলীগ বলছে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত কর্মসূচি গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবির প্রতি মানুষের অবস্থানকে তুলে ধরেছে। সংগঠনটির ভাষ্য, এই কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে তাদের রাজনৈতিক আন্দোলনের পথ আরও সুগম হয়েছে। ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংহতি প্রকাশ করা সবাইকে ধন্যবাদ জানিয়েছে যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। এদিকে কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা, চেকপোস্ট, মিছিল এবং বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর এসেছে। যুবলীগের বিবৃতিতে বলা হয়, ‘এ-যুদ্ধ মিথ্যার বিরুদ্ধে সত্যের, অন্ধকারের বিরুদ্ধে আলোর।’ দেশ ও মানুষকে রক্ষার জন্য অন্ধকার দূর করার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, তাদের রাজনৈতিক প্রত্যাশা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন। বিবৃতিতে বলা হয়, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ শেখ হাসিনার ফিরে আসার অপেক্ষায় রয়েছে এবং বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই বাংলাদেশের মুক্তি সম্ভব। বিবৃতির শেষাংশে যুবলীগ ‘জনগণের বিজয় অবশ্যম্ভাবী’ বলে উল্লেখ করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে বক্তব্য শেষ করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ”