শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ October, ২০২৬
১২:০০ am
3 ভিউ

আরও খবর

দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ

আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি

বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব

দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ

৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ

এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি

শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৬ | ১২:০০ 3 ভিউ
পটুয়াখালীর কলাপাড়া থানাধীন নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে নিখোঁজ হওয়া ১০ মাস বয়সী শিশু রায়হানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের খালের কচুরিপানার নিচ থেকে তার মৃতদেহ পাওয়া যায়। গত ১৫ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের তথ্য অনুযায়ী, ওই সময় শিশুটি ঘুমিয়ে ছিল এবং বাসার সবাই গৃহস্থালির কাজে বাড়ির উঠানে ছিলেন। কিছুক্ষণ পর ঘরে গিয়ে শিশুটিকে আর পাওয়া যায়নি। সকাল থেকে বাড়ির আঙিনা, পুকুর, ডোবাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শিশুটির নিখোঁজ হওয়ার খবর গত বৃহস্পতিবার ফেসবুক পেজ “মুন অ্যালার্ট” (MUN Alert) প্রথম প্রচার করে। নিখোঁজ সংবাদের সঙ্গে পেজটি টোল-ফ্রি নম্বর ১৩২১৯-এ তথ্য জানানোর অনুরোধ করেছিল। ঘটনার প্রকৃত রহস্য ও সঠিক কারণ উদঘাটনে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী বর্তমানে তদন্ত কার্যক্রম চালাচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিখোঁজ শিশুর সংখ্যা: উদ্বেগজনক চিত্র সাম্প্রতিক সময়ে দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, নিখোঁজ শিশুর জিডি ২০২৪ সালে ছিল ১৬ হাজার ৪১৪টি, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৫৫০টিতে, অর্থাৎ প্রায় ৩৭ শতাংশ বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসেই নিখোঁজ হয়েছে ১৫ হাজার ৭১৭ শিশু। এদের মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হলেও ২ হাজার ৩৮ জন এখনো নিখোঁজ, যা মোট সংখ্যার প্রায় ১৩ শতাংশ। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে নিখোঁজ হওয়ার পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। তবে পুলিশ বলছে, অনলাইনে জিডি করার সুবিধা চালু হওয়ায় জিডির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। নিখোঁজ শিশুদের পরবর্তী অবস্থার তথ্য হালনাগাদ না হওয়ায় পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তির সম্ভাবনার কথাও জানিয়েছে তারা। মুন অ্যালার্ট সম্পর্কে “মুন অ্যালার্ট” (MUN Alert) এর পূর্ণরূপ “মিসিং আর্জেন্ট নোটিফিকেশন” (Missing Urgent Notification)। বাংলাদেশের জাতীয় নিখোঁজ শিশু সতর্কতা ব্যবস্থা হিসেবে পরিচিত এই উদ্যোগের নিখোঁজ শিশু সংক্রান্ত হটলাইন ১৩২১৯ এবং ওয়েবসাইট www.munalert.org। ফেসবুকে ভেরিফায়েড পেজটি “চাইল্ড প্রোটেকশন সার্ভিস” ক্যাটাগরিতে তালিকাভুক্ত এবং এর অবস্থান ঢাকা। পেজের বায়ো অনুযায়ী, মুন অ্যালার্ট নিখোঁজ শিশুদের খুঁজে পেতে সম্প্রদায়, আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও সর্বসাধারণকে একত্র করে। এটি “জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশন”-এর একটি উদ্যোগ, যার লক্ষ্য এমন একটি ভবিষ্যৎ গড়া যেখানে কোনো শিশু নিখোঁজ থাকবে না। পেজটি ২০২৪ সালের ১৬ নভেম্বর “অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশ” (Amber Alert For Bangladesh) নামে যাত্রা শুরু করে। ২০২৬ সালের ১১ জানুয়ারি এর নাম পরিবর্তন করে “মুন অ্যালার্ট” রাখা হয়। বর্তমানে পেজটির ফলোয়ার সংখ্যা ৯ লাখ ৬৩ হাজার, অর্থাৎ প্রায় ১০ লাখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ”