সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার – বর্ণমালা টেলিভিশন

সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৬ | ১২:০২ 70 ভিউ
যুক্তরাজ্যের সেনাপ্রধান জেনারেল স্যার রোলি ওয়াকার বলেছেন, দেশের রাজনৈতিক নেতারা খুব শিগগিরই যুদ্ধের ঝুঁকি নিয়ে জনগণের সঙ্গে “সরাসরি আলোচনা” শুরু করবেন। তিনি বলেন, প্রত্যেক নাগরিককে ত্যাগ স্বীকার করতে হবে এবং দেশরক্ষায় ভূমিকা রাখতে হবে। নর্থ ইয়র্কশায়ারের ক্যাটারিক গ্যারিসনে প্রায় ৭০০ সেনাসদস্যের সামনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের এখন সৈন্যদের প্রয়োজন হবে। সৈনিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এটা জানতেন না, কিন্তু জাতির আপনাদের দরকার হবে।” যুদ্ধ হলে সবচেয়ে বেশি চাপ পড়ে স্থলবাহিনীর কম অভিজ্ঞ ও তরুণ সৈন্যদের ওপর, এ কথাও তিনি মনে করিয়ে দেন। কার বিরুদ্ধে প্রস্তুতি? বক্তব্যে জেনারেল ওয়াকার নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। তিনি কোনো বাধ্যতামূলক সামরিক নিয়োগ বা বেসামরিক নাগরিকদের তাৎক্ষণিক সংগঠিত করার ঘোষণাও দেননি। তবে বক্তব্যের প্রেক্ষাপটে রাশিয়ার দিকেই ইঙ্গিত দেখছেন পর্যবেক্ষকরা। এই সপ্তাহে এমআই-ফাইভ প্রধান স্যার কেন ম্যাকক্যালাম রাশিয়াকে “এক নম্বর আগ্রাসী” বলে অভিহিত করেন। তিনি আরও জানান, গত এক বছরে যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট নাশকতার পরিকল্পনার অভিযোগে ৫০ জনের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। অর্থ ও জনসম্পৃক্ততার প্রশ্ন সেনাপ্রধানের মতে, জনগণকে ত্যাগ স্বীকারে রাজি করানো রাজনীতিকদেরই কাজ। প্রতিরক্ষা বাজেট কীভাবে জোগাড় হবে, তা সরকারের জন্য এখন বড় সমস্যা। প্রতিরক্ষা খাতে প্রায় ৫০০ কোটি পাউন্ডের ঘাটতি পূরণের চাপে আছে মন্ত্রিসভা। জরুরি অবস্থায় প্রস্তুতির পরামর্শ প্রতিরক্ষামন্ত্রীর প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং জরুরি অবস্থা বা যুদ্ধের জন্য সাধারণ পরিবারগুলোকে ঘরে কিছু নগদ টাকা, বোতলজাত পানি ও টিনের খাবার মজুত রাখার পরামর্শ দিয়েছেন। জাতীয় প্রতিরক্ষা নিয়ে আলোচনা শুরুর যে প্রতিশ্রুতি স্যার কিয়ার স্টারমার দিয়েছিলেন, তা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। এর আগে জুলাই মাসে পার্লামেন্টে একটি তদন্ত শুরু হয়, যেখানে বেসামরিক নাগরিকরা যুদ্ধের জন্য কতটা প্রস্তুত এবং হামলা হলে জরুরি অবকাঠামো ও জনসেবা টিকে থাকবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধের প্রস্তুতি নিয়ে এ ধরনের সতর্কবার্তা শুধু যুক্তরাজ্যে সীমাবদ্ধ নেই। ফ্রান্সের নতুন সেনাপ্রধান জেনারেল ফাবিয়েন মান্দোঁ গত বছর সতর্ক করেছিলেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ফ্রান্সকে “সন্তান হারানোর” জন্য প্রস্তুত থাকতে হবে। এতে দেশটির রাজনৈতিক মহলে তীব্র মতভেদ দেখা দেয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী