‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী – বর্ণমালা টেলিভিশন

‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ October, ২০২৬ | ৫:৪৯ 90 ভিউ
হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে বের হওয়ার মুহূর্তে ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত করলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে উপস্থিত হয়ে জামিন নবায়নের পর তিনি মন্তব্য করেন, “জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।” ​ঘটনার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই সহিংসতা চলাকালে (২০ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক তুহিন নিহত হন। পরবর্তীতে সেপ্টেম্বরে নিহতের স্ত্রী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান ও সাবেক মেয়র আইভীকে ১১ নম্বর আসামি করা হয়। মামলায় আরও অভিযুক্ত আছেন সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, নজরুল ইসলাম বাবুসহ মোট ৯৯ জন এবং অজ্ঞাত ৩০০ জন। ​হাইকোর্ট থেকে আগেই জামিনে থাকা সেলিনা হায়াৎ আইভী মঙ্গলবার নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানির জন্য হাজির হন। শুনানিতে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, পুলিশ মামলাটির তদন্ত শেষে বিস্ফোরক ধারায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচার প্রক্রিয়ায় বাধা দিতে নারাজি আবেদন জমা দিয়েছেন। আসামিপক্ষ একে বেআইনি দাবি করে আইভীর স্থায়ী জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। ​আইনি লড়াইয়ের ধাপে আবারও জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার সময় সমর্থকদের বেষ্টনীতে থাকেন আইভী। গাড়িতে ওঠার আগমুহূর্তে তিনি দৃঢ় কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। সঙ্গে সঙ্গে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকেরাও সুর মিলিয়ে স্লোগান দেন। সমার্থকদের “জয় বাংলা” মুখরিত স্লোগানের মাঝেই আইভি রহমান আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ