বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” – বর্ণমালা টেলিভিশন

বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ”

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ October, ২০২৬ | ৫:৪৯ 84 ভিউ
শীতের সবজি এখনো বাজারে আসেনি, অথচ রাজধানীর বাজারে প্রায় সব ধরনের সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। পেঁপে ও মিষ্টিকুমড়া ছাড়া কোনো সবজি কেজিপ্রতি ৮০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। কিছু সবজির দাম কেজিতে ১০০ টাকা; আগাম শিমের দাম ১৬০ টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। বাজার করতে আসা গৃহিনী লায়লা হোসেন অনেকটা ক্ষেদোক্তি করেই বললেন, ‘আলহামদুলিল্লাহ, পেঁপে আর মিষ্টিকুমড়া অন্তত এখনো আছে ৮০ টাকার নিচে, নইলে কী খেতাম! প্রধানমন্ত্রী তারেক ভাইয়াকে ধন্যবাদ।’ এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা নেমেছে। গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা কমে এখন মুরগিটি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়। ডিমের দামও সামান্য কমেছে, তবে তা এখনো তুলনামূলক বেশি। চাল ও সয়াবিন তেলের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল ও কারওয়ান বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। বাজারে ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি ও পটোল—প্রতিটি সবজিই কেজিতে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ও কাঁকরোলের দাম কেজিতে ১০০ টাকা। শীতের আগাম মুলা ও ঢ্যাঁড়সও ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগাম শিমের কেজি ১৬০ টাকা, আর টমেটোর দাম ১৮০ থেকে ২০০ টাকা। টাউন হল বাজারের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, শীতের সবজি বাজারে ওঠার আগে দাম সাধারণত কিছুটা বেশি থাকে। ট্রাকভাড়া বেড়ে যাওয়াও সবজির দামে প্রভাব ফেলেছে। বর্তমানে পেঁপে ও মিষ্টিকুমড়া তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে: পেঁপে কেজিতে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা। পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়, আর দেশি রসুন ১৪০ টাকায়। আমদানি করা রসুনের দাম আরও বেশি—কেজিতে ১৮০ টাকা। মরিচের দাম গত সপ্তাহের মতোই আছে; প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে এখন ১৭৫ থেকে ১৮০ টাকা হয়েছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ৩২০ থেকে ৩৩০ টাকায়। বিক্রেতাদের ভাষ্য, গরমের তীব্রতা কিছুটা কমায় মুরগির উৎপাদন বেড়েছে। বাজারে সরবরাহ ভালো থাকায় দামও কিছুটা কমেছে। কারওয়ান বাজারের একটি দোকানের কর্মী তারেক রহমান বলেন, “এখন সরবরাহ ভালো, তাই দাম বাড়েনি।” দুই সপ্তাহ আগে ফার্মের মুরগির ডিমের এক ডজনের দাম সর্বোচ্চ ১৬০ টাকা হয়েছিল। এখন ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমে তা বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। সাদা ডিমের ডজন ১৪০ টাকা। বিক্রেতারা আশা করছেন, শীতের সবজি বাজারে আসতে শুরু করলে সবজির দাম আরও কমবে। চালের বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। এক থেকে দেড় সপ্তাহ আগে চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছিল; এখনো সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে। বাজারে মোটা চালের কেজি ৫৫ টাকা। মাঝারি মানের আটাশ ও পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকায়। সরু চালের দাম কেজিতে ৭৫ থেকে ৮০ টাকা। নাজিরশাইল চালের দাম মান অনুযায়ী কেজিতে ৮০ থেকে ৮৬ টাকা। বিক্রেতারা জানান, এক থেকে দেড় সপ্তাহ আগে এ চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছিল এবং এখনো সেই বাড়তি দরেই বিক্রি হচ্ছে। তাঁদের মতে, জ্বালানির দাম বাড়ায় ট্রাকভাড়া বেড়েছে, যার প্রভাব পড়েছে চালের বাজারে। বোতলজাত সয়াবিন তেলের দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে। প্রতি লিটার তেল ২১০ টাকায় এবং দুই লিটারের বোতল ৪১০ টাকায় বিক্রি হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’