আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৬
৪:৩৬ পূর্বাহ্ণ
10 ভিউ

আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:৩৬ 10 ভিউ
লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্রিশ্চিয়ানো রোনালদো এখনই বুট জোড়া তুলে রাখছেন না। নতুন কোচ জর্জ জেসুসের অধীনে উয়েফা নেশন্স লীগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের ২৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। গত আগস্টে এক সাক্ষাৎকারে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন যে, হয়তো আগামী বছরটাই হতে যাচ্ছে তাঁর খেলোয়াড়ি জীবনের শেষ বছর। তবে তিনি জানান, এখনই জাতীয় দলকে বিদায় জানানোর বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না। ফলে ফুটবল জাদুকর লিওনেল মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও আন্তর্জাতিক অঙ্গনে পর্তুগালের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। ২০০২ সালে স্পোর্টিং সিপির হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করার পর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস এবং বর্তমান ক্লাব আল-নাসরের হয়ে অসংখ্য ট্রফি জিতেছে তিনি। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের ঝুলিতে এখনও ওঠেনি বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস বলেন, ‘তাঁর পারফরম্যান্সই আসল বিষয়, অতীতে কী হয়েছে তা এখন বিচার্য নয়। দলে এমন ১৩ জন খেলোয়াড় রয়েছে, যারা আগে আমার সঙ্গে কাজ করেছে। স্কোয়াডে ক্রিস অন্য যেকোনো খেলোয়াড়ের মতোই একজন। পারফর্ম করলে খেলবে, না করলে খেলবে না। তাঁর আলাদা একটি অবস্থান রয়েছে, তিনি পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন, তবে এটি আমার সিদ্ধান্তে প্রভাব ফেলবে না।’ ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পর্তুগালের কোচ হিসেবে জেসুসের অভিষেক হতে যাচ্ছে। এরপর পর্তুগাল যথাক্রমে ২৭ সেপ্টেম্বর নরওয়ে, ১ অক্টোবর ডেনমার্ক এবং ৪ অক্টোবর আবারও নরওয়ের মোকাবিলা করবে। ঘোষিত পর্তুগাল স্কোয়াড: * গোলরক্ষক: দিয়োগো কোস্তা (পোর্তো), রুই সিলভা (স্পোর্টিং), সামুয়েল সোয়ারেস (বেনফিকা)। * রক্ষণভাগ: গনসালো ইনাসিও (স্পোর্টিং), জোয়াও কানসেলো (বার্সেলোনা), দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), নুনো তাভারেস (লাসিও), নুনো মেন্দেস (প্যারিস সেন্ট জার্মেই), রেনাতো ভিগা (ভিয়ারিয়াল), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), তোমাস আরাউজো (বেনফিকা)। * মধ্যমাঠ: ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও পালহিনহা (বেনফিকা), জোয়াও নেভেস (প্যারিস সেন্ট জার্মেই), রুবেন নেভেস (আল-হিলাল), ভিতিনহা (প্যারিস সেন্ট জার্মেই), বার্নার্দো সিলভা (রিয়াল মাদ্রিদ)। * আক্রমণভাগ: ক্রিশ্চিয়ানো রোনালদো (আল-নাসর), ফাবিও সিলভা (বরুসিয়া ডর্টমুন্ড), ফ্রান্সিসকো ট্রিনকাও (আল-আহলি), ফ্রান্সিসকো কনসেইসাও (ইউভেন্তুস), গনসালো রামোস (এসি মিলান), জোয়াও ফেলিক্স (আল-নাসর), পেদ্রো নেতো (চেলসি), রাফায়েল লেয়াও (গ্যালাতাসারাই)।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক