টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬
৫:৪১ পূর্বাহ্ণ
8 ভিউ

টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৪১ 8 ভিউ
আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩০ বলে শতক হাঁকিয়ে টেস্ট খেলুড়ে কোনো দেশের ব্যাটার হিসেবে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার নিউ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এ কীর্তি গড়েন তিনি। বাঁহাতি এই ব্যাটার পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে, যিনি ২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে ৩৩ বলে শতক করেছিলেন। চলতি বছরের শুরুতে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সমান ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেনও। তবে টি-২০ ক্রিকেটে সার্বিক বিচারে দ্রুততম শতকের রেকর্ডটি এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে, যিনি মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন। তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত এদিন টসে হেরে ব্যাট করতে নামে। শুরু থেকেই আফগান বোলারদের ওপর তান্ডব চালান অভিষেক। আক্রমণাত্মক এই ওপেনার ছক্কা মেরে ৯৯ রানে পৌঁছান এবং এরপর এক রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন। শতক হাঁকানোর পর তিনি মাঠে ধ্যান করার ভঙ্গিতে উদযাপনে মাতেন। অবশেষে লেগ স্পিনার রশিদ খানের বলে আউট হওয়ার আগে তিনি ৩৪ বলে ১০৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। ২৬ বছর বয়সী এ ব্যাটারের এই বিস্ফোরক ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কার মার, যা ভারতকে বিশাল সংগ্রহের পথে এগিয়ে নেয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া