নিউজ ডেক্স
আরও খবর
বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক
সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া
চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল
হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আরাফাত (২৫) নামের এক তরুণ গুরুতর গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত হিসেবে আরিফ ও ইমন নামের দুই স্থানীয় যুবকের নাম উঠে এসেছে।
আজ ১৭ আগস্ট, সোমবার আনুমানিক দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বড়ুয়া পাড়া এলাকায় অভিযুক্ত আরিফ ও ইমনের সঙ্গে আরাফাতের তর্ক-বিতর্ক হয়। কথার কাটাকাটির একপর্যায়ে আরিফ ও ইমন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে আরাফাতকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। আকস্মিক গুলির শব্দে পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে।
গুলিবিদ্ধ হয়ে আরাফাত মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, “গুলিবিদ্ধ যুবকের চিকিৎসা চলছে। ঘটনার নেপথ্য কারণ উদঘাটনসহ জড়ো হওয়া অপরাধীদের গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।”
