নিউজ ডেক্স
আরও খবর
‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের
রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল
রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস
রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?
প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ
শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ
২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের
২০২৭ সালের পুরুষ ওডিআই বিশ্বকাপ শুরু হতে ১৮ মাসেরও কম সময় বাকি থাকতে হুট করে টুর্নামেন্টের ফরম্যাটে পরিবর্তন আনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তীব্র সমালোচনা করেছে ক্রিকেট স্কটল্যান্ড ও রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি)।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী একটি ‘সুপার সিরিজ’ ধাপ যুক্ত করা হয়েছে। যেখানে যোগ্যতা অর্জন প্রক্রিয়ার ১২, ১৩ ও ১৪ নম্বর স্থানে থাকা দলগুলো একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। সেখান থেকে মাত্র একটি দল দ্বিতীয় পর্বে উন্নীত হওয়ার সুযোগ পাবে, যেখানে ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হবে।
আইসিসির এই সিদ্ধান্তের আগে কোনো আলোচনা না করায় হতাশা প্রকাশ করেছে সহযোগী এই দুই দেশের ক্রিকেট বোর্ড। এক যৌথ বিবৃতিতে তারা এই সিদ্ধান্তকে ‘নিরাশাজনক ও অশ্রদ্ধাজনক’ বলে অভিহিত করেছে।
সোমবার প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, ‘এই পরিবর্তনগুলো সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেটের জন্য এক বড় ধাক্কা এবং সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে যে অগ্রগতি হয়েছে, তা বিনষ্ট করার ঝুঁকি তৈরি করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এমন এক সময়ে যখন ক্রিকেট তার পরিধি বাড়াতে, নতুন দর্শক আকর্ষণ করতে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে, ঠিক তখন উদীয়মান দেশগুলোর জন্য অর্থপূর্ণ সুযোগ কমিয়ে দেওয়া সম্পূর্ণ ভুল বার্তা দেয়।’
উল্লেখ্য, সহযোগী সদস্যরা হলো আইসিসির অন্তর্ভুক্ত এমন দেশ যারা পূর্ণ সদস্যের মর্যাদা পায়নি। এই মর্যাদা শুধু খেলাটির শীর্ষস্থানীয় দলগুলোর জন্যই সংরক্ষিত।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।