নিউজ ডেক্স
আরও খবর
রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস
রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?
প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ
শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ
২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার
‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ
বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো
রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল
রাজনৈতিক অবস্থানের কারণে সাকিব আল হাসানকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ার কারণে তাকে আর কোনভাবেই ফিরতে দিবেন না বলে হুঙ্কার দিয়েছেন তিনি।
আজ এক বিবৃতিতে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এরপরে আর মনে হয় না যে ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।’
আইনি প্রক্রিয়ার মাধ্যমেই কেবল সাকিবকে পদক্ষেপ নিতে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।’
ক্ষমাতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক আইনি জটিলতা তৈরি হয়। এর আগে ক্রিকেট বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয় তার খেলার বিষয়টি বিবেচনায় নিয়ে কিছুটা নমনীয় অবস্থান দেখালেও বাস্তবে তারা কোন উদ্যোগ গ্রহণ করেনি। এবার প্রকাশ্যেই সাকিবের দেশে ফেরার পথ বন্ধ করার কথা জানালেন সাবেক ফুটবলার আমিনুল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।