নিউজ ডেক্স
আরও খবর
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল
ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা
টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের
সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?
স্বর্ণের বাজারে হইচই, দাম কি আরও কমবে?
ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন!
মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। হারের পর কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার চোখের জল ছুঁয়ে গেছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে।
২০ জুলাই নিউ জার্সির নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে স্পেনের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়। ম্যাচ শেষে সতীর্থদের সান্ত্বনা দেওয়ার সময় আবেগ ধরে রাখতে পারেননি মেসি। একপর্যায়ে চোখের জলে ভেঙে পড়েন আর্জেন্টাইন মহাতারকা।
মেসির কান্নার সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রিয় তারকার চোখের জল দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বিশ্বের কোটি কোটি ভক্ত। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে পোস্ট করেন।
ফুটবল মাঠে মেসির ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে এই দৃশ্য। শিরোপা জিততে না পারলেও তার লড়াই, নেতৃত্ব ও আবেগ ফের একবার বিশ্বজুড়ে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।