টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের – বর্ণমালা টেলিভিশন

টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬ | ৫:৫০ 4 ভিউ
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে তৌহিদ হৃদয়রা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ওপেনিং ব্যাটার তাদিওয়ানাশি মারুমানি ৪ রান করে স্পিনার মাহেদি হাসানের শিকারে পরিণত হন। তবে দ্বিতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও দিনো মায়ার্স ৭১ রান যোগ করেন। মায়ার্স ৭৩ রান করে রান আউট হন। তবে তার আগেই বেনেট ৪৭ রান করে সাইফুদ্দিনের বলে বোল্ড হয়ে ফিরে যান। মূলত এই দু'জনের ব্যাটে ভর করেই ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহটা ১৪৩ রানে পৌঁছায়। বাংলাদেশের হয়ে সাইফুদ্দিন ২টি এবং মাহেদি, রিশাদ ও আব্দুল গাফফার সাকলাইন ১টি করে উইকেট নেন। ১৪৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। ওপেনার সাইফ হাসান ৪ রান করে ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে তানজিদ তামিম ও পারভেজ ইমন ৫৫ রান এবং তৃতীয় উইকেটে তৌহিদ হ্রদয় ও তানজিদ ৬৩ রান বাংলাদেশকে জয়ের পথ দেখায়। বাংলাদেশের হয়ে তানজিদ সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া ইমন ও হ্রদয় দু'জনের ব্যাট থেকেই আসে ২৪ রান করে আসে। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন এনগারাভা, ব্র্যাড ইভান্স ও সিকান্দার রাজা। ম্যাচ ও সিরিজ সেরার দুটো পুরস্কারই পেয়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?