বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ | ৫:০০ 3 ভিউ
২০২৬ ফুটবল বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়া নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ম্যাচ কর্মকর্তা রব ডিপেরিঙ্ক মারা গেছেন। মাত্র ৩৮ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। এক বিবৃতিতে কেএনভিবি জানায়, ‘ফিফা রেফারি রব ডিপেরিঙ্কের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার বিদায়ে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ রেফারিকে হারালাম। এর চেয়েও বড় কথা, আমরা হারিয়েছি একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে। এই কঠিন সময়ে তার পরিবার ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা রইল।’ ডিপেরিঙ্ক চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের শীর্ষ রেফারি ড্যানি মাকিলির ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দলের সদস্য হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছিলেন। তবে গত এপ্রিল মাসে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলে ফিফা তাকে বিশ্বকাপের রেফারি তালিকা থেকে সাময়িকভাবে সরিয়ে দেয়। পরে ব্রিটিশ পুলিশ তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মে মাসে মামলাটি খারিজ করে এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপরও ফিফা তাকে বিশ্বকাপের রেফারি প্যানেলে পুনর্বহাল করেনি। মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর ডিপেরিঙ্ক বলেছিলেন, মিথ্যা অভিযোগ তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় ধাক্কা দিয়েছে। তিনি দাবি করেন, তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও বিশ্বকাপ থেকে বাদ পড়ার সিদ্ধান্ত তাকে মানসিকভাবে ভেঙে দেয়। অন্যদিকে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন শুরু থেকেই তার প্রতি সমর্থন জানায়। ব্রিটিশ পুলিশের তদন্ত শেষ হওয়ার পর তাকে নির্দোষ বিবেচনা করে নেদারল্যান্ডসের শীর্ষ লিগ এরেডিভিসিতে আবারও ম্যাচ পরিচালনার অনুমতি দেওয়া হয়। ২০১৭ সালে নেদারল্যান্ডসের শীর্ষ পর্যায়ের ফুটবলে রেফারিং শুরু করেন রব ডিপেরিঙ্ক। ঘরোয়া ফুটবলে তিনি ৮৪টি ম্যাচ পরিচালনা করেন। আন্তর্জাতিক পর্যায়েও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে তার সুনাম ছিল। বিশেষ করে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত