নিউজ ডেক্স
আরও খবর
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি!
স্বস্তির জয় বাংলাদেশের
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট
বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা
বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার টুর্নামেন্টে নিজেদের পছন্দের দল হিসেবে ইংল্যান্ডকে বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, এবারের বিশ্বকাপের শিরোপা ইংল্যান্ডের হাতেই দেখতে চান তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের ২৫০তম স্বাধীনতা দিবসের বছরে বিশ্বকাপ জিততে না পারলে, ইংল্যান্ডের আমেরিকার মাটিতে শিরোপা জেতাও হবে একটি স্মরণীয় ঘটনা।
বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন। শেষ চারের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।
জুলিয়ানির বিশ্বাস, দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার শিরোপা জিততে পারে ইংল্যান্ড। তার ভাষায়, টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম ভারসাম্যপূর্ণ দল এবং তাদের শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে।
ইংল্যান্ডের সাফল্যে অধিনায়ক হ্যারি কেইনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে জুড বেলিংহামেরও প্রশংসা করেন জুলিয়ানি। তার মতে, এই দুই তারকার পারফরম্যান্সই ইংল্যান্ডকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।
সবশেষে ইংল্যান্ডের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোচের উচিত দলকে বিশ্বাস করানো যে, তারাই এবারের বিশ্বকাপ জয়ের সক্ষমতা রাখে। সূত্র: ডেইলি মেইল

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।