সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৬
১২:৩০ পূর্বাহ্ণ
50 ভিউ

আরও খবর

সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৬ | ১২:৩০ 50 ভিউ
ফেনীর সোনাগাজী উপজেলার চরখোন্দকার এলাকা থেকে অর্ধকোটি টাকার মাছবোঝাই একটি ট্রাক অস্ত্র ঠেকিয়ে করেছে দুর্বৃত্তরা। গতকাল ৩রা জুলাই, শুক্রবার মধ্যরাতে উপজেলার চরখোন্দকার মৎস্য ঘের থেকে মাছবোঝাই ট্রাকটি কেচিদিয়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িটি নির্জন স্থানে নিয়ে যায়। রাতে খামার মালিক নুরুল আমিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। আজ ভোরে (৪ঠা জুলাই) পুলিশ অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি আবুল হাশিম। খামার মালিক জানান, যুবদল নেতা জাহাঙ্গীর আলমের সাথে খামার নিয়ে দ্বন্দ্ব চলছে। এরই জেরে বিক্রিত মাছ নেওয়ার সময় চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িসহ তার লোকজন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের ঘটনায় গাড়িতে থাকা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের মাছ সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় মারা গিয়ে নষ্ট হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযুক্ত সোনাগাজী পৌর যুবদল নেতা জাহাঙ্গীর আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধ থাকায় সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। গাড়ি ছিনতাইয়ের সাথে আমি বা আমার কোন লোক জড়িত নয়। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন বাদী হয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম, রানা ও ডালিমের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাশিম জানিয়েছেন, লিখিত এজাহার পেয়েছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে