মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৬ | ৫:৪৮ 27 ভিউ
বিশ্বকাপে ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে ওঠার ঐতিহাসিক আনন্দ উদ্‌যাপন করতে গিয়ে মেক্সিকোর রাজধানীতে শ্বাসরুদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। জানা যায়, বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে পরাজিত করে। এই জয়ের পর উল্লাস করতে হাজার হাজার ফুটবলপ্রেমী মেক্সিকো সিটির অন্যতম প্রধান সড়ক প্যাসেও দে লা রেফর্মা এলাকায় জড়ো হন। উদ্‌যাপনের একপর্যায়ে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে শ্বাসকষ্টজনিত কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মলিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানান, নিহতদের মধ্যে ৪৪ বছর বয়সী একজন পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুজন নারী রয়েছেন। জরুরি সেবার পদক্ষেপ সম্পর্কে তিনি উল্লেখ করেন, ওই এলাকায় তিনজন অজ্ঞান হয়ে পড়ার খবর পেয়ে চিকিৎসক ও উদ্ধারকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। তাদের বাঁচাতে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হলেও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষ পরবর্তী সময়ে চতুর্থ মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর খিঁচুনি এবং পাকস্থলীর রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে নেওয়া হলে সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। দুঃখ প্রকাশ করে ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো আনন্দ উদ্‌যাপনে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ১৯৮৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বুলগেরিয়াকে হারানোর দীর্ঘ চার দশক পর নকআউট পর্বে কোনো ম্যাচ জয়ের স্বাদ পেল মেক্সিকো। কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত এই ঐতিহাসিক জয়ের উদ্‌যাপন শেষ পর্যন্ত রূপ নিল বিষাদে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার