নিউজ ডেক্স
আরও খবর
আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে
ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল
বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো
রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা
শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ
জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’
ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ
জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ
আগামী ৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে লিটন দাসকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ। চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টের দল থেকে এই ডানহাতি ব্যাটসম্যান বাদ পড়েছিলেন।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ওয়ানডে দল থেকে কোনো পরিবর্তন না এনেই এই দল ঘোষণা করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। নাঈম হাসানকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য টেস্ট দল থেকে বিশ্রামে থাকা ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ে সফরে ওয়ানডে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। মিরাজের কনকাশনের (মাথায় আঘাতপ্রাপ্তি) কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলা শেখ মাহেদীকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
হারারে স্পোর্টস ক্লাবে তিনটি ওয়ানডে ম্যাচ যথাক্রমে ৬, ৯ এবং ১১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।