ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল – বর্ণমালা টেলিভিশন

ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ | ৯:৩১ 1 ভিউ
বুধবার স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলের বড় জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। ম্যাচে জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। এই ফলাফলের পর টুর্নামেন্টে টিকে থাকার জন্য স্কটল্যান্ডকে এখন অন্য দলগুলোর ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হচ্ছে। ম্যাচের সপ্তম মিনিটে স্কটিশ রক্ষণভাগের এক ভুলের সুযোগ নিয়ে রিয়াল মাদ্রিদের এই গতিময় ফরোয়ার্ড প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (স্ট্রেজেস টাইম) হেডের সাহায্যে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর ব্রাজিলের হয়ে শেষ গোলটি করেন মাথেউস কুনিয়া। দীর্ঘদিন পর নেইমারের দলে ফেরার ম্যাচে এই সহজ জয় এবং সেই সঙ্গে হাইতির বিরুদ্ধে মরক্কোর ৪-২ গোলের জয় ব্রাজিলকে হিউস্টনের টিকিট এনে দিয়েছে। আগামী সোমবার সেখানে তারা নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেনের মুখোমুখি হবে। অন্যদিকে, প্রথমার্ধে দুর্বল ও ভুলত্রুটিপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে নিজেদের সমর্থকগোষ্ঠী ‘টার্টান আর্মি’কে হতাশ করেছে স্কটল্যান্ড। ১২টি গ্রুপের মধ্যে সেরা রেকর্ডধারী আটটি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা এখন তাদের করতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই