বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো – বর্ণমালা টেলিভিশন

বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ | ৯:২৫ 29 ভিউ
বিশ্বকাপে খেলোয়াড়দের পানি পানের বিরতি (হাইড্রেশন ব্রেক) দেওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জোর দিয়ে বলেছেন, ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই সিদ্ধান্ত কেবল খেলার মাঠের কথা চিন্তা করেই নিয়েছে, এর পেছনে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। চলতি টুর্নামেন্টে প্রতি ম্যাচের ২২ এবং ৬৭ মিনিটে বাধ্যতামূলক তিন মিনিটের এই বিরতি দেওয়া হচ্ছে। তবে প্রথম পর্বের ম্যাচগুলো থেকেই এই নিয়ম নিয়ে খেলোয়াড়, কোচ ও সমর্থকদের মনে ক্ষোভ তৈরি হয়েছে। উত্তর আমেরিকার প্রচণ্ড গরমের সঙ্গে খেলোয়াড়রা যাতে মানিয়ে নিতে পারেন, সেজন্যই এই বিরতির নিয়ম আনা হয়। তবে এর ফলে খেলা সম্প্রচারকারী চ্যানেলগুলো বাড়তি বিজ্ঞাপনের সুযোগ পেয়ে যাচ্ছে। এটি নিয়ে ফুটবল মহলে বেশ বিতর্ক তৈরি হয়েছে। অনেক দর্শকই অভিযোগ করেছেন যে, তিন মিনিটের এই বিরতির সময় তাদের জোর করে বিজ্ঞাপন দেখানো হচ্ছে। বুধবার এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘এর ফলে ফিফার বাড়তি কোনো আয় হচ্ছে না, কারণ সব ব্যবসায়িক চুক্তি অনেক আগেই হয়ে গেছে। তাই এটি আমাদের কাছে কোনো আর্থিক বিষয় নয়। আমাদের কাছে এটি পুরোপুরি খেলার মাঠের একটি সিদ্ধান্ত।’ এই বিরতির সুযোগে কোচরা ম্যাচের মাঝখানেই খেলোয়াড়দের নতুন কৌশল বুঝিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন। সমালোচকদের মতে, এর ফলে ম্যাচের গতি নষ্ট হচ্ছে এবং ফুটবলের স্বাভাবিক রূপটাই বদলে যাচ্ছে। ইংল্যান্ডের কোচ টমাস টুখেল বলেন, এই বাড়তি বিরতিটি ‘ম্যাচের গতি নষ্ট করে এবং ফুটবলের নিজস্ব ছন্দ বদলে দেয়।’ অন্যদিকে উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা মনে করেন, ম্যাচকে এভাবে ছোট ছোট ভাগে ভাগ করলে ফুটবলের মূল চরিত্রটাই হারিয়ে যায়। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক প্রচণ্ড গরমে এই নিয়মের উদ্দেশ্যকে সমর্থন করলেও, অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়া বা ছাদ ঢাকা স্টেডিয়ামে এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইনফান্তিনো বলেন, ‘এর প্রধান কারণ হলো গরম। তবে আমাদের এটাও বুঝতে হবে যে, বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্ট ৩৯ দিন ধরে চলে। যেখানে দলগুলোকে এই ৩৯ দিনে হয়তো আটটি ম্যাচও খেলতে হতে পারে। তাই একটু বিশ্রামের সুযোগ পাওয়াটা খুবই দরকার।’ ‘আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা নিশ্চিত করা যেন প্রতিটি ম্যাচে সব দল একই রকম কন্ডিশনে খেলার সুযোগ পায়।’ ফিফা সভাপতি আরও যোগ করেন, ‘এটা মেনে নেওয়া কঠিন যে—কেবল গরম বেশি বলে একজন কোচ ম্যাচে বদল এনে প্রভাব খাটাতে পারবেন, অথচ অন্য ম্যাচে তাপমাত্রা একটু কম থাকায় সেই একই কোচ আর সেই সুবিধা পাবেন না।’ ইনফান্তিনো দাবি করেন, এই বিরতির কারণে ম্যাচের তীব্রতা কমেনি, বরং এর ফলে খেলোয়াড়রা পুরো ম্যাচ জুড়েই তাদের সেরা পারফরম্যান্স ধরে রাখতে পারছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার