পেলের পরই মোরা, ভাঙলেন ৯৬ বছরের পুরোনো রেকর্ড – বর্ণমালা টেলিভিশন

পেলের পরই মোরা, ভাঙলেন ৯৬ বছরের পুরোনো রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৬ | ৯:৩৯ 17 ভিউ
মাঠে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। তাতেই জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে মেক্সিকোর হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন গিলবার্তো মোরা। মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে আলভারো ফিদালগোর বদলি হিসেবে মাঠে নামেন মোরা। ১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপ অভিষেক হয় তার। এর মধ্য দিয়ে প্রায় এক শতাব্দী পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন এই তরুণ মিডফিল্ডার। মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ডটি এতদিন ছিল মানুয়েল রোসাসের দখলে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মাঠে নেমেছিলেন তিনি। টানা ৯৬ বছর সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল। শুধু মেক্সিকো নয়, বিশ্বকাপের ইতিহাসেও অন্যতম কনিষ্ঠ ফুটবলার এখন মোরা। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে খেলা ফুটবলারদের তালিকায় তিনি আছেন ষষ্ঠ স্থানে। তার ঠিক ওপরে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যার বিশ্বকাপ অভিষেক হয়েছিল ১৯৫৮ সালে ১৭ বছর ২৩৫ দিন বয়সে—মোরার চেয়ে মাত্র পাঁচ দিন কম বয়সে। বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। ১৯৮২ সালের বিশ্বকাপে ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমে তিনি এই রেকর্ড গড়েন। তালিকার পরের স্থানগুলোতে আছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (১৭ বছর ১০১ দিন) এবং ক্যামেরুনের সালোমন ওলেম্বে (১৭ বছর ১৮৫ দিন)। অবশ্য বয়সভিত্তিক রেকর্ড গড়া মোরার জন্য নতুন কিছু নয়। গত বছর ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে তিনি মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার কীর্তিও গড়েছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা