বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ভবিষ্যদ্বাণী জার্মান অর্থনীতিবিদের – বর্ণমালা টেলিভিশন

বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ভবিষ্যদ্বাণী জার্মান অর্থনীতিবিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৬ | ৩:৫৭ 21 ভিউ
ছেলেদের ফুটবল বিশ্বকাপে এর আগে ২২ আসর মিলিয়ে শিরোপা জেতার সৌভাগ্য হয়েছে মাত্র আট দেশের। বহুল আলোচিত জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী সঠিক হলে, ২০২৬ বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। তার সাড়া জাগানো অ্যালগরিদম মডেল অনুযায়ী, ফুটবল ইতিহাসের নবম দেশ হিসাবে এবার বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস। ভবিষ্যদ্বাণীর জন্য ক্লেমেন্টের ফর্মুলা অতীতে অব্যর্থ হওয়ায় রোনাল্ড কোমানের কমলা শিবিরে বইছে উচ্ছ্বাসের জোয়ার। গত তিন বিশ্বকাপেই চ্যাম্পিয়ন দল নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন এই অর্থনীতিবিদ। টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে তিনি বলেছিলেন, ২০১৪ বিশ্বকাপে জার্মানি, ২০১৮ আসরে ফ্রান্স ও ২০২২-এ শিরোপা জিতবে আর্জেন্টিনা। ৪৮ দলের ২০২৬ বিশ্বকাপে বাজির দর অনুযায়ী ফেভারিটের তালিকায় নেদারল্যান্ডস রয়েছে আট নম্বরে। শক্তি ও সম্ভাবনায় স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও জার্মানি তাদের চেয়ে এগিয়ে থাকলেও ক্লেমেন্টের ব্যবহৃত গাণিতিক ফর্মুলা বলছে, বন্ধুর পথ পেরিয়ে শেষ হাসি হাসবে ডাচরা। এফ-গ্রুপে নেদারল্যান্ডসের তিন প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনেশিয়া। ক্লেমেন্টের অ্যালগরিদম অনুযায়ী, গ্রুপসেরা হয়ে নকআউটে ওঠার পর শেষ ৩২ ও শেষ ষোলোতে সহজে জিতবে নেদারল্যান্ডস। এরপর শুরু হবে আসল চমক। কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, সেমিফাইনালে লামিনে ইয়ামালের স্পেন ও ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনান্ডোর পর্তুগালকে হারিয়ে আগামী ১৯ জুলাই নিউইয়র্কে শিরোপা উৎসব করবে ভার্জিল ফন ডাইকের নেদারল্যান্ডস। টোটাল ফুটবলের জনক ডাচরা এর আগে তিনবার হেরেছে ফাইনালে। ১৯৭৪ আসরে জার্মানি, ১৯৭৮-এ আর্জেন্টিনা ও ২০১০ বিশ্বকাপে তাদের হৃদয় ভেঙেছিল স্পেনের কাছে হেরে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি