মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন – বর্ণমালা টেলিভিশন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৬ | ৩:১৭ 1 ভিউ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (৩১ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় এ ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা। স্থানীয়রা জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় মিছিলটি আয়োজন করে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন। এতে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেয়। যুবলীগ নেতা জালাল উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারের পশ্চিম পাশ থেকে মিছিলটি বের করা হয়েছে। এতে দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করে। এর আগে ভোর থেকে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। সকাল ৭টার দিকে নিমসার ও কোরপাই এলাকায় মিছিল করা হয়। বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা গোপনে সংগঠিত হয়ে ঝটিকা মিছিল করেছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। পাশাপাশি তারা কিভাবে মহাসড়কে মিছিল করে, সেটা প্রশাসনের কাছে আমরা জানতে চাইব। বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কের কোরপাই এলাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। আমরা ভিডিও দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ নতুন পে স্কেল: বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ দখল করল ইসরাইল নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প পে স্কেল: সর্বনিম্ন গ্রেডের মূল বেতন কত? হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন ৩ মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার আজকের মুদ্রার রেট: ৩১ মে ২০২৬ মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না