হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ – বর্ণমালা টেলিভিশন

হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৬ | ১০:৩৬ 25 ভিউ
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের আগ্রহে সিনেমাটি আয় করছে রেকর্ড পরিমাণ অর্থ। মুক্তির পর এখন পর্যন্ত ছবিটির মোট বৈশ্বিক আয় প্রায় ৭৮ কোটি ৮০ লাখ (৭৮৮ মিলিয়ন) ডলার ছুঁয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, খুব শিগগিরই এটি ৮০ কোটি ডলারের সীমা অতিক্রম করতে পারে। গত সপ্তাহে শুধু আন্তর্জাতিক বাজার থেকেই সিনেমাটি আরও ২ কোটি ৮৫ লাখ ডলার আয় করেছে। এর মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে এসেছে প্রায় ৩১ কোটি ৯০ লাখ ডলার, আর আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করেছে প্রায় ৪৬ কোটি ৮০ লাখ ডলার। এখনো জাপানে সিনেমাটির মুক্তি বাকি থাকায় সামনে আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, একই ধারা বজায় থাকলে সিনেমাটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বোহেমিয়ান র‍্যাপসোডি-এর ৯১ কোটি ১০ লাখ ডলারের আয়কেও ছাড়িয়ে যেতে পারে। সেটি হলে এটি ইতিহাসের সর্বোচ্চ আয় করা মিউজিক্যাল বায়োপিক হিসেবে নতুন রেকর্ড গড়বে। সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেফার জ্যাকসন। ছবিটি পরিচালনা করেছেন আন্তোনি ফুকুয়া। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে ইউনিভার্সাল পিকচার্স, আর যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্ব পালন করছে লায়ন্সগেট। সূত্র: ভ্যারাইটি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহারের এভারেস্ট জয় সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১ ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা আজ লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ ঢাকাসহ ৯ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে সতর্ক সংকেত সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদুল আজহা পালিত হচ্ছে আজ ১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ম্যাকটমিনের বিশ্বকাপ নিশ্চিত করা অবিশ্বাস্য সেই গোলকে ব্যাংক নোটে তুলে রাখল স্কটল্যান্ড লাল গালিচায় সংবর্ধনার পর খামার থেকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’ খুতবা শেষে আরাফার ময়দানে নামাজ আদায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত ৬ বিভাগে ভারি বৃষ্টির আভাস বৃষ্টিতে ঈদযাত্রা ও গরুর হাটে ভোগান্তি এটিএম বুথে টাকার সংকট লেনদেন ব্যাহত হাসপাতালে নেতানিয়াহু রাজধানীতে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?