নিউজ ডেক্স
আরও খবর
আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা
বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে
সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস
জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’
আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল
এটিএম বুথে টাকার সংকট লেনদেন ব্যাহত
সাধারণত ঈদুল আজহায় বাজারে নগদ টাকার চাহিদা বেশি মাত্রায় বাড়ে। কিন্তু এবার চাহিদা অনুযায়ী নগদ টাকার জোগান কম। যে কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর এটিএম বুথগুলোতে টাকার সংকট দেখা দিয়েছে। রাজধানী ও ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় ব্যাংকের বুথগুলো থেকে যথেষ্ট পরিমাণে নগদ টাকা পাচ্ছেন না গ্রাহকরা। নগদ টাকার সরবরাহ সংকট ও ইন্টারনেট বিভ্রাটের কারণে এমনটি হচ্ছে বলে ব্যাংকগুলো জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, কুরবানির ঈদের সময়ে কুরবানির পশু কেনার জন্য ও কাঁচা চামড়া কিনতে উদ্যোক্তাদের ঋণ দিতে ব্যাংক থেকে অনেক টাকা উত্তোলন করেন গ্রাহকরা। এ টাকার একটি বড় অংশ কুরবানির পশু কেনার পর ব্যবসায়ীরা ফের ব্যাংকে জমা দেন। ফলে অন্যান্য বছর ব্যাংকে নগদ টাকার সংকট হয় না। গত রোববার পর্যন্ত ঈদের বাকি ছিল ৩ দিন। রোববার পর্যন্ত কুরবানির পশুর হাট জমেনি। ফলে ব্যাংক থেকে গ্রাহকরা যে টাকা তুলেছেন সেগুলো তাদের হাতেই আছে। ব্যাংকে আর ফেরত আসেনি। যে কারণে এবার নগদ টাকার সংকট দেখা দিয়েছে। এছাড়া পড়েছে টানা ৭ দিনের ছুটি। এর মধ্যে ডিপোজিটের টাকাও জমা পড়ছে না। ফলে সংকটকে আরও প্রকট করেছে।
এছাড়া কুরবানির ঈদের সময় ব্যাংক থেকে টাকা তুলে গ্রাহকদের হাতে রাখার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। ঈদের পর আবার ওই টাকা ব্যাংকে ফেরত আসে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, অর্থনৈতিক সংকট বা রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে টাকা ব্যাংকে ফেরত আসতে বেশ দেরি হয়। তখন তালর্য সংকট বাড়ে।
এবার নগদ টাকা ছাপানোর প্রবণতা কম এবং আগে প্রচলিত নোটগুলো ছেঁড়া ও ময়লাযুক্ত। যে কারণে ওইসব নোট কম ছাড়তে হচ্ছে। এছাড়া শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত নোটগুলো বাজারে ছাড়া হচ্ছে কম।
রোববার দেখা গেছে, মার্কেট এলাকার এটিএম বুথগুলোতে টাকার সংকট বেশি। এছাড়া দুর্বল ব্যাংকের বুথগুলোতেও সংকট রয়েছে। সোমবার মার্কেটের পাশাপাশি আবাসিক এলাকা ও বাণিজ্যিক এলাকার বুথগুলোতেও সংকট দেখা যায়।
গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঈদের টানা ছুটিতে এটিএম বুথগুলোতে নগদ টাকার পর্যাপ্ত সরবরাহ রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু ব্যাংকগুলো এবার সেটি নিশ্চিত করতে পারেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]