লাল গালিচায় সংবর্ধনার পর খামার থেকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ মে, ২০২৬
৪:৪৮ অপরাহ্ণ
32 ভিউ

লাল গালিচায় সংবর্ধনার পর খামার থেকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৬ | ৪:৪৮ 32 ভিউ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচায় সংবর্ধনা দিয়েছে রাবেয়া এগ্রো ফার্মের মালিকপক্ষ। সোমবার (২৫ মে) বিকালে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মে ক্রেতা মহিষটি নিতে আসলে লাল গালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। এদিন দুপুরে খামারিরা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গোসল করিয়ে বিদায়ের প্রস্তুতি নেন। পরে মহিষটিকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রঙের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। এ সময় ফার্মের মালিকপক্ষ ও উপস্থিত লোকজন আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে মহিষটিকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা। এলভিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের এই মহিষটি রাজধানীর জিঞ্জিরা এলাকার ক্রেতা সামির ৫৫০ টাকা কেজি দরে কিনেছেন। এরপর থেকেই মহিষটি দেখতে শিশু-কিশোর, যুবক এমনকি নারীরাও ভিড় করেন। অনেকে কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন। রাবেয়া এগ্রো ফার্মের এক কর্মচারী জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে তাদের কষ্ট লাগছে। বাংলাদেশে এর আগে কোনো কুরবানির পশু এভাবে ভাইরাল হয়েছে কিনা- তা তাদের জানা নেই। তারা মহিষটিকে কখনোই ভুলবেন না। রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে কষ্ট লাগলেও কুরবানির ত্যাগের মহিমা মাথায় রেখে বিক্রি করতে হয়েছে। তারা আজীবন এই মহিষটিকে মনে রাখবেন। ক্রেতা সামির জানান, তিনি মহিষটি অনেক আগেই কিনেছিলেন। পরে ভাইরাল হওয়ার খবর পান। এখন এটি দেখতে তার এলাকার মানুষও আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা