কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার – বর্ণমালা টেলিভিশন

কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৬ | ৫:৩১ 29 ভিউ
ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার খবর শুনে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। কোচ কার্লো আনচেলত্তি যখন একে একে খেলোয়াড়দের নাম ঘোষণা করছিলেন, তখন নিজের নাম শোনার অপেক্ষায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত ২৬ সদস্যের দলে নিজের নাম শুনে পুরো রাত নির্ঘুম কাটান ব্রাজিলিয়ান এই তারকা। দীর্ঘ প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়ে নেইমার আবেগাপ্লুত। সাও পাওলোতে এক প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি জানান, স্কোয়াডে ফেরার বিষয়টি মেনে নিতে এবং উপলব্ধি করতে তার অনেক সময় লেগেছে। সেই রাতজুড়ে তিনি নিজের পথচলার ভিডিও দেখেছেন এবং বারবার আবেগাপ্লুত হয়েছেন। স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি ও সন্তানদের সঙ্গে কাটানো সেই রাতের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার বলেন, ‘আমি সকাল সাড়ে ৬টা বা সাতটার দিকে ঘুমাতে গিয়েছিলাম, সব ভিডিও দেখছিলাম। আমি সারা রাত কান্না থামাতে পারিনি। আমি আমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ছিলাম, একই বিছানায় ছিলাম। তারা ঘুমাচ্ছিল এবং আমি প্রত্যেকটি ভিডিও দেখে কেঁদেছি।’ সাম্প্রতিক বছরগুলোতে চোট ও শারীরিক সমস্যার কারণে কঠিন সময় পার করতে হয়েছে নেইমারকে। তবে আবারও বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। জাতীয় দলে ফেরার পথ যে সহজ ছিল না, সেটিও স্বীকার করেছেন এই ফরোয়ার্ড। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ এই গোলদাতা বলেন, ‘এটা ছিল কঠিন, অনেক কষ্টের। কিন্তু শেষ পর্যন্ত এর ফল ভালো হয়েছে। এই ভালোবাসা, আবেগ ও ব্রাজিলিয়ান হওয়ার এই অনুভূতি এবং বিশ্বকাপে আপনাদের প্রত্যেকের প্রতিনিধিত্ব করার জন্য এই কষ্ট সার্থক হয়েছে।’ এখন পুরো মনোযোগ প্রস্তুতির দিকে রাখছেন নেইমার। সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি ব্রাজিলের সবাইকে তাদের চমৎকার সমর্থন, উৎসাহ আর প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানাই। এটা হতে যাচ্ছে খুবই বিশেষ একটি দিন, যেটা আমি সারাজীবন মনে রাখব।’ আগামী ২৭ মে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ৩১ মে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচে ৬ জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। আর ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা