মামলায় হেরে গেলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ মে, ২০২৬
৮:১৩ পূর্বাহ্ণ
74 ভিউ

মামলায় হেরে গেলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৬ | ৮:১৩ 74 ভিউ
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই এর বিরুদ্ধে করা মামলায় পরাজিত হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের বিচারকদের একটি বোর্ড রায় দিয়েছে, ওপেনএআই তাদের মূল মানবকল্যাণমূলক লক্ষ্য থেকে সরে গেছে এমন অভিযোগে প্রতিষ্ঠানটিকে দায়ী করা যায় না। সোমবার (১৮ মে) ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ফেডারেল আদালতে দেওয়া সর্বসম্মত রায়ে বিচারক বোর্ড জানায়, মাস্ক অনেক দেরিতে মামলা করেছেন। মাত্র দুই ঘণ্টারও কম সময় আলোচনা শেষে এ রায় দেওয়া হয়। খবর এনডিটিভির। এই রায়কে ওপেনএআইয়ের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। কারণ, এর ফলে প্রতিষ্ঠানটির সম্ভাব্য শেয়ারবাজারে তালিকাভুক্তি বা আইপিওর পথ আরও সহজ হলো। বিশ্লেষকদের মতে, আইপিও হলে ওপেনএআইয়ের বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে মামলার বিচার চলাকালে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে নিয়ে বেশ কিছু বিতর্কও সামনে আসে। একাধিক সাক্ষী তাকে মিথ্যাবাদী বলে বর্ণনা করেন, যা তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মনে করা হচ্ছে। রায়ের পর ইলন মাস্ক জানিয়েছেন, তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, স্যাম অল্টম্যান ও ওপেনএআই প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান ওপেনএআইকে ব্যক্তিগত সম্পদ তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। তিনি লেখেন, অল্টম্যান ও ব্রকম্যান একটি দাতব্য প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ধনী হয়েছেন। প্রশ্ন শুধু কখন তারা এটি করেছে। মামলার বিচারক জানিয়েছেন, আপিলে মাস্কের পথ সহজ হবে না। কারণ, মামলাটি দেরিতে করা হয়েছে। এ বিষয়ে বিচারকদের সিদ্ধান্তের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন