ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস – বর্ণমালা টেলিভিশন

ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৬ | ৬:০৭ 43 ভিউ
ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আবারও ফাইনালে উঠেছে। মঙ্গলবার কিংস অ্যারেনায় গ্রুপ পর্যায়ের দুই গ্রুপ চ্যাম্পিয়ন আজ ফাইনালে উঠার লড়াইয়ে নেমেছিল। কোয়ালিফায়ারের এই ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারায় কিংস। ম্যাচের তৃতীয় মিনিটে রাকিব হোসেনের গোলে বসুন্ধরা কিংস লিড নেয়। প্রথমার্ধে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন আরেকটি গোল করলে সেটা বাতিল হয়। ব্রাদার্স ম্যাচে ফেরার চেষ্টা করেও পারেনি। দ্বিতীয়ার্ধের ২৬ মিনিট পর্যন্ত ব্রাদার্স ম্যাচে ছিল। ৭২ ও ৭৪ মিনিটে ডরিয়েল্টনের জোড়া গোলের পর থেকেই ছিটকে যায় তারা। ৮৮ মিনিটে সাব্বির হোসেন গোল করলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস। ব্রাদার্স ইউনিয়ন হেরে গেলেও তাদের ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কুমিল্লায় ঢাকা মোহামেডান ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। ঐ ম্যাচের জয়ী দল ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা