ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী লাথাম – বর্ণমালা টেলিভিশন

ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী লাথাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৬ | ৫:২৩ 48 ভিউ
ওয়ানডে সিরিজ হারের হতাশা কাটিয়ে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে নামতে প্রস্তুত নিউজিল্যান্ড। সিরিজ শুরুর আগে রোববার (২৬ এপ্রিল) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের অধিনায়ক টম লাথাম। তিনি আসন্ন লড়াইকে ‘রোমাঞ্চকর’ বলেই মনে করছেন। লাথাম জানান, প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পেতে তারা বিভিন্ন ম্যাচের ফুটেজ বিশ্লেষণ করছেন। তবে মাঠে নেমে দ্রুত যোগাযোগ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে, দুই দলেই এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খুব বেশি খেলেনি কিংবা অভিষেকই হয়নি—যা সিরিজটিকে আরও অনিশ্চিত ও আকর্ষণীয় করে তুলবে। তিনি বলেন, ‘যেসব খেলোয়াড়কে আগে দেখিনি, তাদের সম্পর্কে তথ্য কম থাকলে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতাই বড় বিষয় হয়ে দাঁড়ায়।’ টি-টোয়েন্টি ফরম্যাটে দলের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কিউই অধিনায়ক। তার ভাষায়, নিউজিল্যান্ডের অনেক ক্রিকেটার বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলেন এবং এই ফরম্যাটে তারা বেশ স্বচ্ছন্দ। ফলে এই সিরিজে ভালো করার ব্যাপারে দল আত্মবিশ্বাসী এবং সবাই দারুণভাবে মুখিয়ে আছে। টি-টোয়েন্টির অনিশ্চয়তা নিয়ে লাথাম বলেন, ‘এই ফরম্যাটে একজন খেলোয়াড়ই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। কয়েকটি ওভার বা কয়েকটি বলেই খেলার চিত্র পাল্টে যায়। টি-টোয়েন্টি মূলত ম্যাচ উইনারদের খেলা।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া