ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের – বর্ণমালা টেলিভিশন

ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ April, ২০২৬ | ৫:৪১ 91 ভিউ
গাজা, পশ্চিম তীর ও লেবাননে ক্রমাগত পরিস্থিতি খারাপ হওয়ায় ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করতে ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে জোটটির ৩ সদস্য দেশ স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড। লুক্সেমবার্গে মঙ্গলবার ইইউ-এর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকের আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, মঙ্গলবারের বৈঠকে ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করতে আনুষ্ঠানিকভাবে আলোচনা ও বিতর্কের আয়োজন করার এ অনুরোধ জানানো হয়েছে। পরে আলবারেস বলেন, ‘আমি আশা করি প্রতিটি ইউরোপিয়ান দেশ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ও জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী মানবাধিকার ও আন্তর্জাতিক আইন রক্ষায় যা করণীয়, তা মেনে চলবে। অন্যথায় সেটি ইউরোপিয়ান ইউনিয়নের পরাজয় হবে।’ ইইউ-এর সঙ্গে অ্যাসোসিয়েশনের চুক্তির ফলে জোটটির অন্তর্ভুক্ত ইউরোপের দেশগুলোর কাছে, বাণিজ্যিক, কূটনৈতিক, বিনিয়োগ, প্রযুক্তিসহ বিভিন্ন সুবিধা পায় ইসরায়েল। তবে চুক্তি চালু রাখার শর্ত হলো আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা। স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড সরকারের ভাষ্য, ‘ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড পুরোপুরি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন, যা এখন আর ইইউ-এর পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই।’ এর আগে গত সপ্তাহে ইইউ-এর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাসের কাছে ইসরায়েলের বিরুদ্ধে যৌথভাবে একটি চিঠি পাঠায় দেশ তিনটির সরকারপ্রধান। ওই চিঠিতে বলা হয়, ইসরায়েল এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা মানবাধিকার লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইন ভঙ্গ করে। একইসঙ্গে ১৯৯৫ সালের সেই চুক্তিও লঙ্ঘন করে যা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নির্ধারণ করে। তারা জানায়, ইসরায়েলকে বারবার তাদের কর্মকাণ্ড পরিবর্তন করার কথা বলা হলেও দেশটির সরকার তা ভ্রুক্ষেপ করেনি। উপরন্তু চলমান যুদ্ধে ইসরাইয়েলের সামরিক আদালতে কোনো ফিলিস্তিনি দোষী সাব্যস্ত হলে, তাদের জন্য চালু করেছে মৃত্যুদণ্ডের আইন- যা মৌলিক মানবাধিকারের পুরোপুরি লঙ্ঘন। চিঠিতে সতর্ক করে বলা হয়, ইসরায়েলের অধিকৃত গাজার পশ্চিম তীরে সহিংসতা আরও বাড়ছে এবং গাজায় মানবিক সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে তিনটি দেশ যুক্তি দেয় যে, অ্যাসোসিয়েশন চুক্তির ২নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইসরায়েল মানবাধিকার রক্ষা ও শ্রদ্ধাশীল থাকতে বাধ্য, যা দেশটি বারবার লঙ্ঘন করেছে। পূর্বে ২০২৪ সালে আয়ারল্যান্ড ও স্পেন ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি পর্যালোচনার দাবি তুলেছিল কিন্তু ইসরায়েলপন্থী বেশ কয়েকটি ইইউভুক্ত দেশের সমর্থনের অভাবে তা সম্ভব হয়নি। ইতোমধ্যে স্পেন ও স্লোভেনিয়া অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থেকে বাণিজ্য সীমিত করতে পদক্ষেপ নিয়েছে। গত বছরের আগস্ট মাস থেকে স্লোভেনিয়া এসব এলাকা থেকে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার জ্বালানি তেলের দামে বড় লাফ সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায় আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি? শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয় পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী? সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাড়ি বলে কথা!