নিউজ ডেক্স
আরও খবর
নিজের জেন্ডার তথ্য গোপন, ছাত্রদল নেতা বহিষ্কার
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান
ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি
প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় স্বেচ্ছাসেবকলীগ নেতা
পদধারী বড় নেতাদের চেয়ে বেশি জনপ্রিয়তায়ই কাল হয়েছে আমার
সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস
আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম
রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ সম্বোধনসহ জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের নানা সমালোচনামূলক বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
তিনি প্রশ্ন তুলে বলেছেন, ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে! এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভাল হবে?
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভ্যারিফায়েড অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে! এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভাল হবে? আমি সেটা চাই না। তার বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা গৃহীত হোক। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, এইসব অপরাধের বিচার হতে হবে। অন্যথায় বাংলাদেশ অবাসযোগ্য ভূমি হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, মনে রাখতে হবে, বাকস্বাধীনতা মানে গালিগালাজ নয়। সমালোচনা মানে আপনার বয়ান আপনি তুলে ধরবেন, আমারটা আমি তুলে ধরবো। কিন্তু প্রধানমন্ত্রীকে গালিগালাজের মাধ্যমে আপনি রাজনৈতিক ভারসাম্যহীনতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত।
বিএনপির এ নেতা রাশেদ প্রধানকে উদ্দেশ্য করে বলেন, আপনি ভাবছেন, আপনি গালি দিলে এর প্রতিক্রিয়া হিসেবে আপনার নামে মামলা হবে বা আপনার বিরুদ্ধে ছাত্রদল বা যুবদল প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ করবে। এরপর ১১ দল আপনার পক্ষে পুরোপুরি মাঠে নেমে যাবে। এতে আপনার উদ্দেশ্য (রাশেদ প্রধানদের) সফল হবে! এই তো চাওয়া?
রাশেদ খাঁন আরও বলেন, কিন্তু এসবের কোন সুযোগ নাই। বানরকে বানরের মতো করেই ট্রিট করতে হবে। অন্যথায় রাষ্ট্রে এমন গালিবাজ রাজনীতিবিদরা সংক্রামকের মত ছড়াবে......। আমি রাশেদ প্রধানকে নিয়ে ১১ দলীয় জোটের অবস্থান জানতে চাই...!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।