পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ | ৬:৪৭ 62 ভিউ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে চোটাক্রান্ত হন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। ২১ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল ইমনের। চোট পাওয়ায় আগেভাগেই ফিরতে হয় তাকে। কাধের চোট পাওয়ায় এক সপ্তাহ আগেই ফিরতে হয় তাকে। দেশে ফেরার পর তার চোট পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিওরা। ইমনের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘পাকিস্তানে ওরা আঘাত পাওয়ার ৩-৪ দিন পর স্ক্যান করেছিল। আর আমরা আজকে দেখেছি তাকে (ইমন)। তেমন মেজর কোনো সমস্যা নেই।’ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ২৭ এপ্রিল। তার আগেই ইমন খেলার জন্য সুস্থ হয়ে যাবেন বলে আশা করছেন দেবাশীষ। তিনি বলেন, ‘আশা করছি সে (ইমন) এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা আশাবাদী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে। আমাদের প্ল্যানই এটা (নিউজিল্যান্ড সিরিজের আগে ইমনে সুস্থ করে তোলা।’ পারভেজ হোসেন ইমন পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রানে আউট হন। তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা