বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ – বর্ণমালা টেলিভিশন

বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ | ৪:৫৯ 65 ভিউ
বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে হোবার্ট হারিকেন্স প্লে-অফে জায়গা করে নেয়। এবার তার পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি, হোবার্টের মৌসুম সেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন তিনি। গেল বিগ ব্যাশ মৌসুমে ১১ ইনিংসে বল হাতে ১৫ উইকেট শিকার করেছেন রিশাদ। হোবার্ট হারিকেন্সের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। ওভারপ্রতি তিনি খরচ করেছেন মাত্র ৭.৮২ রান, তার বোলিং গড় ২০.৮৬। ২৬ রান খরচ করে ৩ উইকেট তুলে নেওয়া ছিল রিশাদের সেরা বোলিং ফিগার। রিশাদ ছাড়াও তার দলের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী। বিগ ব্যাশের ২০২৫-২৬ মৌসুমে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ক্রিকেট তাসমানিয়া। যার অংশ হিসেবে বুধবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম প্রকাশিত হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া