স্বস্তির জয় বাংলাদেশের – বর্ণমালা টেলিভিশন

স্বস্তির জয় বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৬ | ৫:১০ 27 ভিউ
জিম্বাবুয়ের জন্য ম্যাচটা হয়ে গিয়েছিল বেঞ্চ পরীক্ষার সুযোগ। আর বাংলাদেশের জন্য ছিল ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। ২০০১ সালে ঘরে–বাইরে দুবার ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ধবলধোলাই হয়েছিল তারা। কিন্তু এরপর গত ২৫ বছরে জিম্বাবুয়ে আর বাংলাদেশকে ধবলধোলাই করতে পারেনি। উল্টো বাংলাদেশই তাদের ছয়বার ধবলধোলাই করেছে। এবার হারারেতে তিন ওয়ানডের সিরিজের প্রথম দুটিতে হারের পর ২৫ বছর আগের তিক্ত স্মৃতি ফিরে আসার শঙ্কা জেগেছিল বাংলাদেশের জন্য। ধবলধোলাই এড়াতে আজকের শেষ ম্যাচটা তাদের জিততেই হতো। জিম্বাবুয়ের ১৯৯ রান তাড়া করে বাংলাদেশ পেয়েছে সেই সান্ত্বনার জয়, সিরিজের শেষ ওয়ানডে জিতেছে ৭ উইকেটে। জিম্বাবুয়ে সিরিজ জিতেছে ২–১ ব্যবধানে। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খেতে থাকে জিম্বাবুয়ের ইনিংস। শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ মিলে ২৭ রানেই তুলে নেন ৩ উইকেট। তবে ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজার চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকেরা। তাদের ৫১ রানের ওই জুটি ভাঙে তানভীর ইসলামের বলে রাজা ক্যাচ তুলে দিলে। এরপর এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও আরেক প্রান্ত আগলে রেখে ৭৪ বলে ৭৫ রান করেন মাধেভেরে। তারপরও শুরুর দিকে ওভারপ্রতি দুইয়ের কাছাকাছি রান তোলা জিম্বাবুয়ের জন্য লড়াইয়ের পুঁজি পাওয়া কঠিন হতো, যদি না শেষ দিকে ঝোড়ো ইনিংসে রানটাকে দুই শর কাছে নিয়ে যেতেন ব্রাড ইভান্স। আগের ম্যাচেও ফিফটি পাওয়া এই ব্যাটসম্যান আজ আউট হওয়ার আগে করেছেন ৪৩ বলে ৫০। তার বিদায়ের পর ইনিংসের ১১ বল বাকি থাকতে ১৯৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। আগের দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের অস্বস্তির কারণ হয়েছিলেন তিন পেসার রিচার্ড এনগারাভা, নিউম্যান নিউয়ামুরি ও ব্লেসিং মুজারাবানি। শেষ ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয় তিনজনকেই। এনগারাভার জায়গায় দলকে নেতৃত্ব দেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের অন্য বোলাররা খুব একটা হুমকি হতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। তবে এর মধ্যেই দুবার ক্যাচ তুলে বেঁচে যান দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান। তবে উদ্বোধনী জুটিতে তাঁদের ১৫১ রানের পর বাংলাদেশের জয় অনেকটাই সহজ হয়ে যায়। সৌম্য ৮২ বলে ৬৯ রান করে আউট হওয়ার পর যা একটু রোমাঞ্চ ছিল, সেটি তানজিদ হাসানের সেঞ্চুরি হওয়া নিয়ে। ৩৩তম ওভারটা যখন শেষ হয়, তখন বাংলাদেশের জয়ের জন্য দরকার ৩ রান আর তানজিদের সেঞ্চুরির জন্য একটা ছক্কা। ৩৪তম ওভার মেডেন দিয়ে তানজিদের কাছে স্ট্রাইক দেন নাজমুল হোসেন। কিন্তু আরনেস্ট মাসুকুর বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন তানজিদ। দলের রান ১৯৭–তে থাকতেই একই ওভারে আউট হন তাওহিদ হৃদয়ও। পরে নুরুল হাসানকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন ২৮ বলে ১৮ রানে অপরাজিত নাজমুল। ১৫ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ। সিরিজের তিনটি টি–টুয়েন্টিই হবে বুলাওয়েতে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার