যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬ | ৫:০২ 2 ভিউ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে আগামী বছর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। জুন মাসে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও তা এখনো যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় বেশ কম। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির পর অবরুদ্ধ হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়। এর ফলে বিশ্ব তেল বাজার কিছুটা স্বস্তি পায়। ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের সময়ে এই প্রণালিটি কার্যকরভাবে বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। সংস্থাটি জানিয়েছে, গত জুন মাসে বিশ্বব্যাপী তেলের সরবরাহ প্রতিদিন ৪১ লাখ ব্যারেল বেড়েছে। তবে তা যুদ্ধপূর্ব সময়ের চেয়ে এখনও প্রতিদিন ৯৪ লাখ ব্যারেল কম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর তেলের সরবরাহ প্রতিদিন ৭৫ লাখ ব্যারেল বৃদ্ধি পাবে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যবস্থার উন্নতির ওপর। আইইএ আরও জানিয়েছে, তবে গত ৭ ও ৮ জুলাই নতুন করে তৈরি হওয়া সংঘাত ও উত্তেজনা জ্বালানি বাজারের ভবিষ্যৎকে মেঘাচ্ছন্ন করে তুলেছে। একইসঙ্গে আগামী বছর বাজার চাহিদার তুলনায় অতিরিক্তের দিকে যাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তা ওলটপালট করে দিতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা