বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ July, ২০২৬ | ৫:১০ 122 ভিউ
বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত রাখার কারণ ব্যাখ্যা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, বাংলাদেশ থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর তুলনামূলকভাবে বেশি নির্ভরশীল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা তাদের দায়িত্ব। তাই অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার অতিরিক্ত বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন দূতাবাস আরও জানায়, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি হওয়ায় অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই স্থগিতাদেশের ফলে যুক্তরাষ্ট্রের যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে, যাতে ভবিষ্যতে এসব নীতিমালা আরও কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা