বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা – বর্ণমালা টেলিভিশন

বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬ | ৮:১০ 66 ভিউ
বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ে ২০২৬ বিশ্বকাপের আশা টিকিয়ে রাখল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আজ্জুরিরা। ম্যাচের শুরুতে আধিপত্য থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইতালি। উত্তর আয়ারল্যান্ডের রক্ষণভাগ ও গোলরক্ষক বেশ কয়েকটি সুযোগ সহজেই সামাল দেন। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যেতে হয় দুদলকে। দ্বিতীয়ার্ধে আগ্রাসী ও সংগঠিত ইতালিকে দেখা যায়। ৫৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। বক্সের সামনে থেকে দুর্দান্ত হাফ-ভলিতে জোরাল শটে গোল করেন সান্দ্রো টোনালি। একের পর এক আক্রমণে উত্তর আয়ারল্যান্ডকে চাপে রাখে তারা। একবার কিনের শট প্রতিপক্ষ গোলরক্ষক ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত ব্যবধান দ্বিগুণ হয় ৮০তম মিনিটে। এই জয়ের ফলে প্লে-অফ ফাইনালে উঠে গেছে ইতালি, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ওয়েলস অথবা বসনিয়া-হার্জেগোভিনা। ফাইনাল ম্যাচের জয়ী দলই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া