জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় দেড় বছর আমি কাজ পাইনি: বাঁধন – বর্ণমালা টেলিভিশন

জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় দেড় বছর আমি কাজ পাইনি: বাঁধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ৫:৩৩ 63 ভিউ
অভিনয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করলেও, স্পষ্টভাষী ইমেজের কারণে নানা চ্যালেঞ্জের কথাও খোলামেলা জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কাজ পাওয়া থেকে শুরু করে ব্যক্তিগত সংগ্রাম—সবকিছু নিয়েই তিনি কথা বলেছেন নিজের মতো করে। অন্যদিকে, ঈদে মুক্তি পেয়েছে বাঁধনের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এছাড়া ষষ্ঠদিন ওটিটিতে আসবে ‘চক্র-২’ ওয়েব সিরিজ। ঈদ আয়োজন তারকা আড্ডায় এসে জানালেন এ দুটোতে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা ছিল তার। বিশেষ করে মেয়ের পছন্দের কারণেই বনলতা এক্সপ্রেস পরিচালক তানিম নূরের সঙ্গে কাজ করা। চক্র-২’টিমটাও বেশ গোছানে বলে জানালেন তিনি। কথা বললেন ব্যক্তিগত বিষয়গুলো নিয়েও। ‘আমার যে ইমেজটা তৈরি হয়েছে, স্পষ্টভাষী, সরাসরি কথা বলি—এটার কারণে আসলে অনেক সময় কাজ পাওয়ায় সমস্যা হয়। আমাকে তখনই নেওয়া হয় যখন একান্ত প্রয়োজন হয়। খুব ভালো লাগা থেকে বা ‌‘ওকেই নিতে হবে’, এই জায়গা থেকে খুব বেশি সুযোগ আসে না। বরং অনেক জায়গা থেকেই বাদ দেওয়া হয়। অনেকে ভাবে আমি অনেক ঠোঁটকাটা, অনেক ঝামেলা করি’’—বললেন বাঁধন। ‘আসলে আমি খুবই ডিসিপ্লিনড। আমি সময় মতো সেটে যাই, আর গিয়ে দেখি অনেক কিছু ঠিকঠাক হচ্ছে না—তখন হয়তো বলি। সেটাই অনেকে ভালোভাবে নেয় না। আমাদের এখানে একটা ধারণা আছে—নায়িকা মানে হবে চুপচাপ, সুন্দর, শান্তশিষ্ট, ভদ্র। কিন্তু আমি পুরো উল্টো। তাই অনেকেই আগে থেকেই ভয় পায়, ভাবতে থাকে আমি গিয়ে জ্বালাবো।’ তবে নিজের পেশাদারিত্ব নিয়ে আত্মবিশ্বাসী বাঁধন বলেন, ‘যারা আমার সঙ্গে কাজ করেছে, তারা অবশ্যই আবার কাজ করতে চাইবে। বিশেষ করে যারা প্রফেশনাল, তারা জানে আমি কেমন। দূর থেকে অনেকেই ভুল ধারণা করে, কিন্তু কাছ থেকে কাজ করলে সেটা বদলে যায়।’ একসময় কাজ না পাওয়ার কঠিন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। ‘জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় দেড় বছর আমার কোনো কাজ ছিল না। মানে আমি কাজ করিনি না; আমি কাজ পাইনি। এই সময়টা আমার জন্য খুব স্ট্রেসফুল ছিল, ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। এমনকি ওজনও বেড়ে গিয়েছিল প্রায় ২০ কেজি—আমি ৭৮ কেজি হয়ে গিয়েছিলাম, এখন ৫৮।’ এই পরিবর্তনের পেছনে কাজ করেছে আত্মপ্রেরণা, ‘একটা সেলফ মোটিভেশন তো ছিলই, আরেকটা বড় মোটিভেশন এসেছে রুবায়েত হোসেন–এর একটা সিনেমা থেকে। উনি ফোন করে বললেন, একটা ক্যারেক্টার আছে, তুমি কি করতে চাও? আমি তো সঙ্গে সঙ্গে রাজি। কিন্তু তখন আমি বেশ মোটা, কীভাবে করব ভাবছিলাম। উনি বললেন ক্যারেক্টারটা একটু চাবি হলেও, কিছুটা ওজন কমাতে পারলে ভালো হয়। তখন থেকেই শুরু করলাম, এরপর একের পর এক কাজ করছি, আলহামদুলিল্লাহ গত এক বছরে বেশ ভালো কিছু কাজ হয়েছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?