নিউজ ডেক্স
আরও খবর
‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী
বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট
দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল
আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া
গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র
এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’
বিনোদন জগতে ‘টক অব দ্য টাউন’ নিয়ে আসছে সেলিব্রিটি–ফ্যান এনগেজমেন্ট অ্যাপ ‘হ্যালো সুপারস্টারস’। মূলত এটি নির্মাণ, অভিনয় কিংবা গান— নিজ নিজ অঙ্গনে তারা সবাই নাম কামিয়েছেন, পেয়েছেন জনপ্রিয়তা; হয়েছেন সেলিব্রিটি। এবার তারা একসঙ্গে এক প্ল্যাটফর্মে; তবে ভিন্ন ভিন্ন পর্বে দেখা যাবে ‘টক অব দ্য টাউন’-এর ‘হ্যালো সুপারস্টারস’-এ।
এটি মূলত সেলিব্রিটিদের নিয়ে একটি পডকাস্ট শো। এর সঞ্চালনায় আছেন খালিদ মাহবুব তুর্য। যিনি ওপার বাংলার জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডি শো ‘মীরাক্কেল’-এর ষষ্ঠ পর্বে পরিচিতি পেয়েছিলেন।
এর মধ্যে এ পডকাস্টে খালিদ মাহবুব তুর্যর সঙ্গে গল্পে মশগুল হয়েছেন চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, নির্মাতা অনিমেষ আইচ থেকে শুরু করে অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ, শার্লিন ফারজানা, সাবরিন আজাদ, মডেল তানজিদা জাকিরসহ আরও অনেকেই। সংগীতশিল্পীদের মধ্যে থাকছেন পুলক অধিকারী, প্রবর রিপণ প্রমুখ।
হ্যালো সুপারস্টারস অ্যাপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কামরুল আহসান বলেন, ‘তারকাদের নিয়ে তাদের ভক্তদের আগ্রহ চিরন্তন। প্রিয় তারকাদের সঙ্গে তাদের ভক্ত-অনুরাগীদের সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে হ্যালো সুপারস্টারস অ্যাপের এই অভিযাত্রায় পডকাস্ট আয়োজন একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি বলেন, সময় ও ব্যবহারকারীদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আগামী দিনগুলোতে এ রকম আরও চমক নিয়ে আসব আমরা।’ এর মধ্যেই বেশ কিছু পর্ব প্ল্যাটফর্মে এসেছে। সেগুলো দর্শকদের সাড়াও পাচ্ছে বেশ।
এ বিষয়ে সঞ্চালক খালিদ মাহবুব তুর্য বলেন, তারকা নির্মাতা ও শিল্পীদের লাইফস্টাইল, দার্শনিক ভাবনা নিয়ে দর্শকদের মাঝে প্রবল কৌতূহল রয়েছে। এই পডকাস্টের মধ্য দিয়ে তিনি তারকাদের জীবনের সেসব অজানা অধ্যায়ের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। সামনের পর্বগুলোতেও দেশের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেবেন বলে জানান তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]